ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জিএমপি সদর থানা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযান, মাদকসহ ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২ Logo গাজীপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ Logo গাজীপুরে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কেন্দ্রীয় বিএনপির সার্বভৌমত্ব র‍্যালিতে গাজীপুর মহানগর বিএনপির অংশগ্রহণ Logo গাজীপুরে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের চেতনা ধারণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে দালাল সন্দেহে আটক, ১৫ দিনের কারাদণ্ড Logo গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির Logo গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন, প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে নতুন উদ্যোগ

গাজীপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪৮:৪২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

গাজীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। ‘করবো সমবায়, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়।

রোববার (৮ নভেম্বর) সকালে জেলা সমবায় বিভাগ ও জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে ফিতা কেটে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে শহীদ বঙ্গতাজ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া। জেলা সমবায় কর্মকর্তা আরিফা সুলতানা শিপার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সমবায় ইউনিয়নের সভাপতি ও সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাসন মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ভিপি জয়নাল আবেদীন, টঙ্গী সেন্ট্রাল কো-অপারেটিভ মাল্টিপারপাস সমবায় সমিতি লিমিটেডের কর্ণধার ও টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক এবং মহানগর কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম রাকিব।

অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন গাজীপুর সদর উপজেলা সমবায় কর্মকর্তা গোলাম মোর্শেদ মৃধা। আলোচনা সভা শেষে সমবায় আন্দোলনে অবদান রাখায় বিভিন্ন সমবায়ীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিএমপি সদর থানা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযান, মাদকসহ ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২

error: Content is protected !!

গাজীপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

আপডেট সময় ০২:৪৮:৪২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬