ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে দালাল সন্দেহে আটক, ১৫ দিনের কারাদণ্ড Logo গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির Logo গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন, প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে নতুন উদ্যোগ Logo গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতা আলী নাসের, পুলিশের ধাওয়ায় পণ্ড Logo শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে শিল্প ধ্বংসের চেষ্টা বরদাশত করা হবে না: জয়নাল আবেদীন রিজভী Logo কাশিমপুর ভূমি অফিসে টাকা ছাড়া মেলে না খারিজ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা, মূলহোতা উপ-সহকারী নায়েব হাজেরা Logo গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা ঠেকাতে মাঠে প্রশাসক শওকত হোসেন সরকার Logo মুন্সিপাড়ার নাগরিক দুর্ভোগ লাঘবে উন্নয়ন পরিকল্পনা, প্রতিশ্রুতি দিলেন গাসিক প্রশাসক শওকত হোসেন Logo মির্জাপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo মাদকের বিরুদ্ধে ২৫ কিলোমিটার ম্যারাথন, যুবসমাজকে খেলাধুলায় ফেরানোর আহ্বান এমপি রফিকুল ইসলাম বাচ্চু

গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের লিফলেট বিতরণ, সচেতনতায় চিকিৎসক-নার্সরা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:২৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে গাজীপুরে মাঠে নেমেছেন চিকিৎসক ও নার্সরা। মশাবাহিত এ রোগের বিস্তার ঠেকাতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), গাজীপুর জেলা শাখা।

শনিবার (১০ অক্টোবর) সকালে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গনে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ড্যাবের কেন্দ্রীয় উপদেষ্টা ডা. মাজহারুল আলম। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানো এবং ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

ডা. মাজহারুল আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু করে এ রোগের গুরুত্ব সম্পর্কে জাতিকে সচেতন করেছেন। ডেঙ্গু মোকাবিলায় শুধু চিকিৎসাসেবা নিশ্চিত করলেই হবে না, রোগের বিস্তার রোধে প্রতিরোধমূলক ব্যবস্থাও জোরদার করতে হবে।

তিনি বলেন, বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা ও আশপাশে কোথাও পানি জমে থাকতে দেওয়া যাবে না। ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসাসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। কারণ, জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। জ্বরসহ ডেঙ্গুর সম্ভাব্য উপসর্গ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। একই সঙ্গে নিজ নিজ বাসস্থান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুলতে হবে।

কর্মসূচিতে ড্যাবের গাজীপুর জেলা শাখার সদস্য সচিব ডা. খলিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক ডা. শাহজাহান সিরাজ, ড্যাব নেতা ডা. এনামুল হক, ডা. এবিএম সিদ্দিক, ডা. কামরুল করিম, ডা. মাহবুব হাসান রুবেল, ডা. মোস্তফা কামাল, ডা. রাশেদসহ শহীদ তাজউদ্দীন মেডিকেলের বিপুলসংখ্যক চিকিৎসক ও নার্স অংশ নেন।

কর্মসূচি থেকে ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং প্রতিরোধমূলক কার্যক্রমে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে দালাল সন্দেহে আটক, ১৫ দিনের কারাদণ্ড

error: Content is protected !!

গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের লিফলেট বিতরণ, সচেতনতায় চিকিৎসক-নার্সরা

আপডেট সময় ০৫:২৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬