ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে দালাল সন্দেহে আটক, ১৫ দিনের কারাদণ্ড Logo গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির Logo গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন, প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে নতুন উদ্যোগ Logo গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতা আলী নাসের, পুলিশের ধাওয়ায় পণ্ড Logo শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে শিল্প ধ্বংসের চেষ্টা বরদাশত করা হবে না: জয়নাল আবেদীন রিজভী Logo কাশিমপুর ভূমি অফিসে টাকা ছাড়া মেলে না খারিজ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা, মূলহোতা উপ-সহকারী নায়েব হাজেরা Logo গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা ঠেকাতে মাঠে প্রশাসক শওকত হোসেন সরকার Logo মুন্সিপাড়ার নাগরিক দুর্ভোগ লাঘবে উন্নয়ন পরিকল্পনা, প্রতিশ্রুতি দিলেন গাসিক প্রশাসক শওকত হোসেন Logo মির্জাপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo মাদকের বিরুদ্ধে ২৫ কিলোমিটার ম্যারাথন, যুবসমাজকে খেলাধুলায় ফেরানোর আহ্বান এমপি রফিকুল ইসলাম বাচ্চু

গাজীপুরে ছুটির দিনেও উন্নয়নযজ্ঞে প্রশাসক শওকত হোসেন, বিভিন্ন ওয়ার্ডে ২৪ উন্নয়ন কাজের উদ্বোধন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং উন্নয়ন কার্যক্রম গতিশীল রাখতে ছুটির দিনেও মাঠে নেমেছেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। শনিবার (১০ অক্টোবর) অঞ্চল-৫-এর ১৯ থেকে ২৩ নম্বর ওয়ার্ডে ২৪টি রাস্তা, ড্রেন ও ইউনি ব্লকের উন্নয়নকাজের উদ্বোধন করেন তিনি। এ সময় পাঁচটি ওয়ার্ডে সিটি করপোরেশনের নিজস্ব রাজস্ব তহবিল থেকে প্রায় ৮৩ কোটি টাকার উন্নয়নকাজ চলমান রয়েছে বলে জানান প্রশাসক।

সকাল ৯টা থেকে শুরু হওয়া উদ্বোধন কার্যক্রম বিকেল ৪টা পর্যন্ত চলে। বিভিন্ন এলাকায় উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন প্রশাসক শওকত হোসেন সরকার।

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের পর বৃহত্তর গাজীপুর সিটির দায়িত্ব আমাকে দিয়েছেন। নগরবাসীর প্রত্যাশা পূরণে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সিটির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং মানুষের চলাচল নির্বিঘ্ন করতে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন এলাকায় রাস্তা, ড্রেন ও অন্যান্য অবকাঠামো উন্নয়নের কাজ করা হচ্ছে।’

প্রশাসক আরও বলেন, বর্ষা মৌসুম শেষে যেসব রাস্তার উন্নয়নকাজ এখনো শুরু করা সম্ভব হয়নি, সেগুলোর কাজ পর্যায়ক্রমে শুরু করা হবে। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

স্থানীয় সরকার প্রকৌশল ও সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে বিভিন্ন ওয়ার্ডে প্রকল্পের উদ্বোধনকালে তিনি উন্নয়নকাজের মান বজায় রাখা এবং নাগরিকদের চলাচলের দুর্ভোগ কমানোর ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আব্দুল বারেক, অঞ্চল-৫-এর নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারুন অর রশিদ ও মো. লেহাজ উদ্দিন, টঙ্গী আঞ্চলিক নির্বাহী প্রকৌশলী মাইদুল ইসলাম, অঞ্চল-৫-এর নির্বাহী প্রকৌশলী মো. আবু হানিফ, গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সিনিয়র সহসভাপতি এম এ খালেক আকন্দ, গাজীপুর সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ছবদের হাসান, বিএনপি নেতা খন্দকার বিল্লাল হোসেন, ২২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লিটন হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নগরবাসীর প্রত্যাশা, চলমান উন্নয়নকাজ নির্ধারিত সময়ে ও মানসম্মতভাবে সম্পন্ন হলে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর সড়ক যোগাযোগ, পানি নিষ্কাশন এবং দৈনন্দিন চলাচলে ইতিবাচক পরিবর্তন আসবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে দালাল সন্দেহে আটক, ১৫ দিনের কারাদণ্ড

error: Content is protected !!

গাজীপুরে ছুটির দিনেও উন্নয়নযজ্ঞে প্রশাসক শওকত হোসেন, বিভিন্ন ওয়ার্ডে ২৪ উন্নয়ন কাজের উদ্বোধন

আপডেট সময় ০৩:০৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬