ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি হওয়ায় ডা. রফিকুল ইসলাম এমপিকে গাজীপুর সদর উপজেলা বিএনপির শুভেচ্ছা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৩৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

আক্তার হোসাইনঃ গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে গাজীপুর সদর উপজেলা বিএনপি।

এ উপলক্ষে মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবু তাহের মুসুল্লী এবং সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ও ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবু বকর সিদ্দিক। এসময় তাঁরা ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সৌজন্য সাক্ষাতে নেতৃবৃন্দ অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু এমপির নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন। একই সঙ্গে তাঁর নেতৃত্বে দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতের উন্নয়ন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং জনকল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

গাজীপুর সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু এমপি দেশের স্বাস্থ্যব্যবস্থার নানা সমস্যা চিহ্নিত করে তা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা সহজলভ্য করার ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা কাজে আসবে বলে তাঁরা প্রত্যাশা করেন।

এসময় তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি হওয়ায় ডা. রফিকুল ইসলাম এমপিকে গাজীপুর সদর উপজেলা বিএনপির শুভেচ্ছা

আপডেট সময় ০৫:৩৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬