ঢাকা ০৬:২০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

মুন্সিপাড়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: সভাপতি সুমন, সম্পাদক আসলাম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

মোঃ মনিরুজ্জামানঃ গাজীপুরের ঐতিহ্যবাহী মুন্সিপাড়া মাদ্রাসা ও এতিমখানার নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
এতে সর্বসম্মতিক্রমে নাজমুল খন্দকার সুমনকে সভাপতি এবং মোঃ আসলাম মিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক সাধারণ সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

​অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আরমান মিয়ার সভাপতিত্বে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
​নবাগত সভাপতি নাজমুল খন্দকার সুমন তার বক্তব্যে উপস্থিত সকলের কাছে দোয়া ও সমর্থন চেয়ে মাদ্রাসার সার্বিক উন্নয়নে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। অন্যদিকে, সাধারণ সম্পাদক মোঃ আসলাম মিয়া সকলের সহযোগিতা কামনা করে বলেন, আপনাদের সার্বিক সহযোগীতায় পাশে থাকা ও পরামর্শই আমাদের এই মাদ্রাসা ও এতিমখানাটি সুষ্ঠুভাবে পরিচালনায় অনুপ্রাণিত করবে।”

​উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ বায়েজিদ হোসেন এবং সাংবাদিক মোঃ মনিরুজ্জামানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সভা শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

মুন্সিপাড়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: সভাপতি সুমন, সম্পাদক আসলাম

আপডেট সময় ০২:৪৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬