ঢাকা ০৬:২০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর জেলা বিএনপির আলোচনা সভায় বক্তব্য রাখেন ডা. রফিকুল ইসলাম বাচ্চু এমপি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

আক্তার হোসাইনঃ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য আলোচনা সভায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) গাজীপুর মহানগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। এসময় তাঁর সাথে ছিলেন গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসুল্লী, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ও ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবু বকর সিদ্দিক।

এসময় বিশেষ অতিথি ডা. রফিকুল ইসলাম বাচ্চু এমপি দলের প্রতিষ্ঠার ইতিহাস, রাজনৈতিক আদর্শ ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড ও সাংগঠনিক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন।
একই সঙ্গে তৃণমূল পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার এবং নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ফজলুল হক মিলন এমপির সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী (বার-এট-ল) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহণ বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

আলোচনা সভায় জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সম্পন্ন হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর জেলা বিএনপির আলোচনা সভায় বক্তব্য রাখেন ডা. রফিকুল ইসলাম বাচ্চু এমপি

আপডেট সময় ০৬:১৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬