
গাজীপুর সংবাদপত্র পরিষদের পাঁচ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক গণমুখের সম্পাদক ও প্রকাশক অধ্যাপক আমজাদ হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক বাংলাভূমির সম্পাদক ও প্রকাশক মো. নজরুল ইসলাম আজহার। শনিবার (২২ আগস্ট) বিকেলে গাজীপুর মহানগরের হাবিবুল্লাহ স্মরণীর দৈনিক বাংলাভূমির বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় নতুন এই কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক আমজাদ হোসেন।
নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন—দৈনিক কণ্ঠবাণীর মো. জানে এ আলম সাংগঠনিক সম্পাদক, মাসিক সংবাদ আলোচনার মো. ইউনুস আলী কোষাধ্যক্ষ এবং দৈনিক মুক্তবলাকার মো. আলমগীর হোসেন কার্যনির্বাহী সদস্য।
সভায় গাজীপুরে কর্মরত সংবাদপত্র ও গণমাধ্যমের সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সংবাদপত্র সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
নিজস্ব সংবাদ : 










