ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে দালাল সন্দেহে আটক, ১৫ দিনের কারাদণ্ড Logo গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির Logo গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন, প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে নতুন উদ্যোগ Logo গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতা আলী নাসের, পুলিশের ধাওয়ায় পণ্ড Logo শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে শিল্প ধ্বংসের চেষ্টা বরদাশত করা হবে না: জয়নাল আবেদীন রিজভী Logo কাশিমপুর ভূমি অফিসে টাকা ছাড়া মেলে না খারিজ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা, মূলহোতা উপ-সহকারী নায়েব হাজেরা Logo গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা ঠেকাতে মাঠে প্রশাসক শওকত হোসেন সরকার Logo মুন্সিপাড়ার নাগরিক দুর্ভোগ লাঘবে উন্নয়ন পরিকল্পনা, প্রতিশ্রুতি দিলেন গাসিক প্রশাসক শওকত হোসেন Logo মির্জাপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo মাদকের বিরুদ্ধে ২৫ কিলোমিটার ম্যারাথন, যুবসমাজকে খেলাধুলায় ফেরানোর আহ্বান এমপি রফিকুল ইসলাম বাচ্চু

অপরাধ দমনে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে: জিএমপি কমিশনার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৩৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

জনগণের সহযোগিতা ছাড়া কার্যকরভাবে অপরাধ দমন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মো. ইসরাইল হাওলাদার। তিনি বলেছেন, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধে পুলিশ ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। জনগণের নিরাপত্তা ও চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) গাজীপুর সদর থানাধীন কাউলতিয়া এলাকায় নবগঠিত পুলিশ ক্যাম্প উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

জিএমপি কমিশনার বলেন, স্থানীয় মানুষের নিরাপত্তার চাহিদা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই কাউলতিয়া পুলিশ ক্যাম্প চালু করা হয়েছে। এর ফলে কাউলতিয়া ও আশপাশের এলাকায় পুলিশের উপস্থিতি ও টহল বাড়বে। পাশাপাশি অপরাধ সংঘটিত হলে দ্রুত পুলিশি সাড়া দেওয়ার সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক নির্মূলে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টাই সবচেয়ে কার্যকর।”

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন কমিশনার। তিনি এলাকার নিরাপত্তা পরিস্থিতি, অপরাধপ্রবণতা ও স্থানীয়দের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।

ইসরাইল হাওলাদার বলেন, নিরাপদ সমাজ গড়ার দায়িত্ব শুধু পুলিশের নয়। পুলিশ ও জনগণের মধ্যে আস্থা ও সহযোগিতা বাড়াতে হবে। অপরাধীদের সম্পর্কে স্থানীয়দের দেওয়া তথ্য পুলিশি কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে পারে।

মাদককে সামাজিক নিরাপত্তার জন্য বড় হুমকি উল্লেখ করে তিনি বলেন, মাদক ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে স্থানীয়ভাবে জনসচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। অপরাধীদের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে দালাল সন্দেহে আটক, ১৫ দিনের কারাদণ্ড

error: Content is protected !!

অপরাধ দমনে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে: জিএমপি কমিশনার

আপডেট সময় ০৩:৩৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬