ঢাকা ০৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে দালাল সন্দেহে আটক, ১৫ দিনের কারাদণ্ড Logo গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির Logo গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন, প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে নতুন উদ্যোগ Logo গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতা আলী নাসের, পুলিশের ধাওয়ায় পণ্ড Logo শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে শিল্প ধ্বংসের চেষ্টা বরদাশত করা হবে না: জয়নাল আবেদীন রিজভী Logo কাশিমপুর ভূমি অফিসে টাকা ছাড়া মেলে না খারিজ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা, মূলহোতা উপ-সহকারী নায়েব হাজেরা Logo গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা ঠেকাতে মাঠে প্রশাসক শওকত হোসেন সরকার Logo মুন্সিপাড়ার নাগরিক দুর্ভোগ লাঘবে উন্নয়ন পরিকল্পনা, প্রতিশ্রুতি দিলেন গাসিক প্রশাসক শওকত হোসেন Logo মির্জাপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo মাদকের বিরুদ্ধে ২৫ কিলোমিটার ম্যারাথন, যুবসমাজকে খেলাধুলায় ফেরানোর আহ্বান এমপি রফিকুল ইসলাম বাচ্চু

গাজীপুর সিটি কর্পোরেশনের কার্যক্রমে গতি বাড়াতে কর্মকর্তাদের সঙ্গে প্রশাসকের মতবিনিময়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

গাজীপুর সিটি কর্পোরেশনের কার্যক্রমে আরও গতিশীলতা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং নাগরিকসেবা সহজ ও দ্রুততর করার লক্ষ্যে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগষ্ট) অনুষ্ঠিত সভায় সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের চলমান কার্যক্রম, উন্নয়নমূলক কর্মকাণ্ড, দাপ্তরিক কাজের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে চলমান উন্নয়নকাজ যথাসময়ে ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং নগরবাসীর প্রত্যাশিত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানম, সচিব (ভারপ্রাপ্ত) ফিরোজ আল মামুন, প্রধান প্রকৌশলী আব্দুল বারেক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাকসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

সভায় প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, নগরবাসীর সেবার মানোন্নয়ন ও সেবাপ্রাপ্তির প্রক্রিয়া আরও সহজ করতে কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। চলমান প্রকল্প ও দাপ্তরিক কার্যক্রমে গতি বাড়ানোর পাশাপাশি বিভিন্ন বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, নাগরিকদের প্রত্যাশা অনুযায়ী দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করাই সিটি কর্পোরেশনের অন্যতম প্রধান লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, জবাবদিহি এবং সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় নগরবাসীর সেবার মানোন্নয়ন, উন্নয়নকাজের অগ্রগতি ত্বরান্বিত করা এবং দাপ্তরিক কার্যক্রমে আরও কার্যকর সমন্বয়ের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে দালাল সন্দেহে আটক, ১৫ দিনের কারাদণ্ড

error: Content is protected !!

গাজীপুর সিটি কর্পোরেশনের কার্যক্রমে গতি বাড়াতে কর্মকর্তাদের সঙ্গে প্রশাসকের মতবিনিময়

আপডেট সময় ০৩:০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬