ঢাকা ০৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে দালাল সন্দেহে আটক, ১৫ দিনের কারাদণ্ড Logo গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির Logo গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন, প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে নতুন উদ্যোগ Logo গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতা আলী নাসের, পুলিশের ধাওয়ায় পণ্ড Logo শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে শিল্প ধ্বংসের চেষ্টা বরদাশত করা হবে না: জয়নাল আবেদীন রিজভী Logo কাশিমপুর ভূমি অফিসে টাকা ছাড়া মেলে না খারিজ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা, মূলহোতা উপ-সহকারী নায়েব হাজেরা Logo গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা ঠেকাতে মাঠে প্রশাসক শওকত হোসেন সরকার Logo মুন্সিপাড়ার নাগরিক দুর্ভোগ লাঘবে উন্নয়ন পরিকল্পনা, প্রতিশ্রুতি দিলেন গাসিক প্রশাসক শওকত হোসেন Logo মির্জাপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo মাদকের বিরুদ্ধে ২৫ কিলোমিটার ম্যারাথন, যুবসমাজকে খেলাধুলায় ফেরানোর আহ্বান এমপি রফিকুল ইসলাম বাচ্চু

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় নিহত ইয়াসিনের পরিবারকে ৩ লাখ টাকা সহায়তা দিলেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:২৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গিতে সড়ক দুর্ঘটনায় তামিরুল মিল্লাতের শিক্ষার্থী ইয়াসিন আলী নিহতের পর শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে নিহত শিক্ষার্থী ইয়াসিন আলীর পরিবারকে ৩ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে দুর্ঘটনা প্রবণ ওই স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণকাজ শুরুর ঘোষণা দিয়ে নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

মঙ্গলবার (১১ আগষ্ট) সহায়তা প্রদানকালে তিনি নিহত শিক্ষার্থীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং বলেন, এমন মর্মান্তিক দুর্ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ সময় প্রশাসক ঘোষণা দেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আগামী সাত দিনের মধ্যে তামিরুল মিল্লাত মাদরাসার সামনের সড়কে ফুটওভার ব্রিজ নির্মাণকাজ শুরু হবে। পাশাপাশি ওই এলাকায় নিরাপদ পারাপার নিশ্চিত করতে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন এবং সড়ক নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী ইয়াসিন আলীর মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা মহাসড়ক অবরোধ করে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন গড়ে তোলে। পরে প্রশাসনের আশ্বাসে তারা কর্মসূচি প্রত্যাহার করে। সেই আশ্বাস বাস্তবায়নের অংশ হিসেবেই আর্থিক সহায়তা প্রদান এবং ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে দালাল সন্দেহে আটক, ১৫ দিনের কারাদণ্ড

error: Content is protected !!

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় নিহত ইয়াসিনের পরিবারকে ৩ লাখ টাকা সহায়তা দিলেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

আপডেট সময় ০৩:২৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬