ঢাকা ০৩:১০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন Logo গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক সড়ক উদ্বোধন করেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

আনন্দঘন পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গাজীপুরের লাইফ লাইন রিসোর্টে অনুষ্ঠিত হয়ে গেল ‘রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজ’-এর ৪র্থ বোর্ড অভিষেক অনুষ্ঠান এবং রিপসা (RIPSA) টিমের ক্লাব ভিজিট।
শুক্রবার আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী কান্ট্রি কো-অর্ডিনেটর ড. ইশতিয়াক জামান। অনুষ্ঠানে প্রোগ্রাম চেয়ার হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন নীলা চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও ক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র কো-অর্ডিনেটর মাহমুদ হাসান, অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর মো. বাবুল হোসেন খান এবং রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ গোলাম মোস্তফা ও সেক্রেটারি মোঃ জারিপ আমিন।
আরও উপস্থিত ছিলেন ক্লাবের চার্টার প্রেসিডেন্ট মোহাম্মদ জাকির হোসেন সরকার, পিপি আলী আজগর মিয়া রতন, পিপি সুব্রত কুমার সাহা, আইপিপি মোহাম্মদ একরামুল হক, ভাইস প্রেসিডেন্ট মোঃ ফয়সাল ও মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, সার্ভিস প্রজেক্ট চেয়ার মোঃ রফিকুল ইসলাম এবং অনারিমেম্বার মোঃ ইমতিয়াজ সাজু।
এছাড়াও উপস্থিত ছিলেন রোটারী ক্লাব ঢাকা মিডটাউনের পাস্ট প্রেসিডেন্ট মহিউদ্দিন পলাশ, আইপিপি ও অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর মো. জাহাঙ্গীর কবিরসহ স্থানীয় ও জেলা পর্যায়ের রোটারী নেতৃবৃন্দ এবং বিভিন্ন ক্লাবের বর্তমান প্রেসিডেন্টগণ। অনুষ্ঠানে ক্লাবের সকল মেম্বার ও তাদের পরিবারের সদস্যরা অংশ নিয়ে আনন্দ ভাগাভাগি করে নেন।
অভিষেক ও ক্লাব ভিজিটের পাশাপাশি এদিন মানবিক কিছু সেবাধর্মী কার্যক্রম (সার্ভিস প্রজেক্ট) পরিচালনা করা হয়। রোটারী বাংলাদেশের জুলাই মাসব্যাপী সারা দেশে এক লাখ গাছ লাগানোর কর্মসূচীর অংশ হিসেবে বৃক্ষরোপণ করা হয়। এছাড়া ক্লাবের পক্ষ থেকে একজন গরীব ও মেধাবী শিক্ষার্থীকে মাসিক বৃত্তি প্রদান এবং একজন অসহায় আত্মকর্মসংস্থানপ্রত্যাশীকে সেলাই মেশিন বিতরণ করা হয়। একই সাথে ক্লাবে নতুন মেম্বারদের বরণ করে নেওয়া হয়। বক্তারা রোটারীর এই মানবিক ও সামাজিক কার্যক্রম আগামীতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান”

error: Content is protected !!

গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন

আপডেট সময় ০১:৫৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬