ঢাকা ০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে দালাল সন্দেহে আটক, ১৫ দিনের কারাদণ্ড Logo গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির Logo গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন, প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে নতুন উদ্যোগ Logo গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতা আলী নাসের, পুলিশের ধাওয়ায় পণ্ড Logo শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে শিল্প ধ্বংসের চেষ্টা বরদাশত করা হবে না: জয়নাল আবেদীন রিজভী Logo কাশিমপুর ভূমি অফিসে টাকা ছাড়া মেলে না খারিজ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা, মূলহোতা উপ-সহকারী নায়েব হাজেরা Logo গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা ঠেকাতে মাঠে প্রশাসক শওকত হোসেন সরকার Logo মুন্সিপাড়ার নাগরিক দুর্ভোগ লাঘবে উন্নয়ন পরিকল্পনা, প্রতিশ্রুতি দিলেন গাসিক প্রশাসক শওকত হোসেন Logo মির্জাপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo মাদকের বিরুদ্ধে ২৫ কিলোমিটার ম্যারাথন, যুবসমাজকে খেলাধুলায় ফেরানোর আহ্বান এমপি রফিকুল ইসলাম বাচ্চু

গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক সড়ক উদ্বোধন করেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

নগরবাসীর যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক নতুন সড়কের উদ্বোধন করা হয়েছে। চলমান অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (৩০ জুলাই) এসব সড়কের উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।

উদ্বোধনকালে প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, নগরবাসীর জীবনমান উন্নয়নে টেকসই সড়ক অবকাঠামো নির্মাণে গাজীপুর সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। পর্যায়ক্রমে নগরীর বিভিন্ন এলাকার সড়ক উন্নয়ন ও সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে, যাতে নাগরিকরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন।

এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানম, প্রধান প্রকৌশলী আব্দুল বারেক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাকসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সিটি কর্পোরেশন সূত্র জানায়, আধুনিক ও বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে সড়ক, ড্রেনেজ ও অন্যান্য নাগরিক অবকাঠামোর উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক সড়ক উদ্বোধনের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের চলাচল-সংক্রান্ত ভোগান্তি অনেকটাই লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে দালাল সন্দেহে আটক, ১৫ দিনের কারাদণ্ড

error: Content is protected !!

গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক সড়ক উদ্বোধন করেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

আপডেট সময় ০১:০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬