ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

জিএমপি সদর থানার অভিযানে দুই বিদেশি পিস্তল- গুলি ও মোটরসাইকেলসহ ২ জন গ্রেপ্তার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:১১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরের সদর থানার পাজুলিয়া এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি ও নম্বরবিহীন একটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি বিশেষ অভিযানিক দল পাজুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড পিস্তলের গুলি এবং রেজিস্ট্রেশন নম্বরবিহীন লাল রঙের একটি TVS 4V 160cc মোটরসাইকেল জব্দ করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একাধিক চৌকস কর্মকর্তা অভিযানে অংশ নেন।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন এ বিষয়ে প্রেস ব্রিফিং করেন। তিনি জানান, পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের নির্দেশনায় মহানগর এলাকায় অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গাজীপুর মহানগরে অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

জিএমপি সদর থানার অভিযানে দুই বিদেশি পিস্তল- গুলি ও মোটরসাইকেলসহ ২ জন গ্রেপ্তার

আপডেট সময় ০৯:১১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬