ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে দালাল সন্দেহে আটক, ১৫ দিনের কারাদণ্ড Logo গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির Logo গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন, প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে নতুন উদ্যোগ Logo গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতা আলী নাসের, পুলিশের ধাওয়ায় পণ্ড Logo শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে শিল্প ধ্বংসের চেষ্টা বরদাশত করা হবে না: জয়নাল আবেদীন রিজভী Logo কাশিমপুর ভূমি অফিসে টাকা ছাড়া মেলে না খারিজ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা, মূলহোতা উপ-সহকারী নায়েব হাজেরা Logo গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা ঠেকাতে মাঠে প্রশাসক শওকত হোসেন সরকার Logo মুন্সিপাড়ার নাগরিক দুর্ভোগ লাঘবে উন্নয়ন পরিকল্পনা, প্রতিশ্রুতি দিলেন গাসিক প্রশাসক শওকত হোসেন Logo মির্জাপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo মাদকের বিরুদ্ধে ২৫ কিলোমিটার ম্যারাথন, যুবসমাজকে খেলাধুলায় ফেরানোর আহ্বান এমপি রফিকুল ইসলাম বাচ্চু

গাজীপুর জেলা প্রশাসককে সিটি কর্পোরেশনের শুভেচ্ছা, উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৩৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল কবির ভূইয়াকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন। এ উপলক্ষে আয়োজিত সৌজন্য সাক্ষাতে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার জেলা প্রশাসকের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন এবং তাঁর সফল দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানান।

এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ্ তানজিলা খানম, প্রধান বর্জ্য কর্মকর্তা সোহেল রানা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নগরীর চলমান উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবার মানোন্নয়ন, পরিচ্ছন্নতা, অবকাঠামো উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, সমন্বিত পরিকল্পনা, জবাবদিহিতা এবং আন্তরিকতার মাধ্যমে নগরবাসীর দোরগোড়ায় আরও আধুনিক, কার্যকর ও জনবান্ধব সেবা পৌঁছে দিতে গাজীপুর সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভা শেষে উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে নগরবাসীর প্রত্যাশা পূরণে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সবাই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে দালাল সন্দেহে আটক, ১৫ দিনের কারাদণ্ড

error: Content is protected !!

গাজীপুর জেলা প্রশাসককে সিটি কর্পোরেশনের শুভেচ্ছা, উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময়

আপডেট সময় ০২:৩৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬