ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন Logo গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক সড়ক উদ্বোধন করেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

গাজীপুরে ৩৫০ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ, ‘খেলাধুলা শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখে’ – ড. চৌধুরী ইশরাক আহমেদ

তরুণ প্রজন্মকে মাদক, কিশোর অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে ক্রীড়াচর্চার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী (বার-অ্যাট-ল)। তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি সুস্থ, সৃজনশীল ও দেশপ্রেমিক প্রজন্ম গঠনের অন্যতম ভিত্তি।

শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এবং শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল করতে বুধবার (২৪ জুন) গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে জেলার ৩৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্রনায়ক তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে হলে পাঠ্যপুস্তকের পাশাপাশি খেলাধুলার সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে। মাঠে থাকা তরুণ কখনো মাদকের আখড়ায় যায় না। খেলাধুলাই পারে যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে।”

অনুষ্ঠানে সার্বিক সমন্বয়কের দায়িত্ব পালন করেন গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নজরুল ইসলাম।

তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। একটি সুস্থ, সৃজনশীল ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি নিয়মিত ক্রীড়াচর্চা নিশ্চিত করা প্রয়োজন। তিনি বলেন, বর্তমান সময়ে মোবাইল ফোন ও প্রযুক্তিনির্ভর জীবনযাত্রার কারণে শিশু-কিশোরদের মাঠমুখী করার চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী সরবরাহের মাধ্যমে শিক্ষার্থীদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, দলগত কাজের মানসিকতা এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলে। মাদক, কিশোর গ্যাং সংস্কৃতি ও সামাজিক অবক্ষয় থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলা কার্যকর ভূমিকা পালন করে। জেলা পরিষদের এই উদ্যোগ শিক্ষার্থীদের সুস্থ বিনোদন ও প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মো. নজরুল ইসলাম আরও বলেন, গাজীপুর জেলা পরিষদ শুধু অবকাঠামোগত উন্নয়নেই নয়, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া খাতের উন্নয়নেও সমান গুরুত্ব দিয়ে কাজ করছে। ভবিষ্যতেও জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের জন্য আরও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে জেলা পরিষদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় গাজীপুর জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের আহ্বায়ক ও সদস্য সচিব, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ফুটবল, ক্রিকেট সামগ্রী, ভলিবলসহ নানা ধরনের ক্রীড়া উপকরণ তুলে দেওয়া হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চা বৃদ্ধি এবং সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান”

error: Content is protected !!

গাজীপুরে ৩৫০ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ, ‘খেলাধুলা শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখে’ – ড. চৌধুরী ইশরাক আহমেদ

আপডেট সময় ১০:৩৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬