ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন

দক্ষ স্বেচ্ছাসেবক গড়ে তুলতে কলিয়াকৈরে রেড ক্রিসেন্ট সোসাইটির ফার্স্ট এইড প্রশিক্ষণ অনুষ্ঠিত

দক্ষ ও মানবিক স্বেচ্ছাসেবক গড়ে তোলার লক্ষ্যে গাজীপুরের কলিয়াকৈরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে শনিবার (২০ জুন) সকালে “RCRC Movement & Basic First Aid” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও যুব সংগঠনের স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারাদেশে দক্ষ স্বেচ্ছাসেবক তৈরির কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর রেড ক্রিসেন্ট ইউনিটের নেতৃত্বে এবং কলিয়াকৈর উপজেলা রেড ক্রিসেন্ট ইউথ টিমের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর ইউনিটের চেয়ারম্যান ও গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী (ব্যারিস্টার-এট-ল)। তিনি বলেন, দুর্যোগ, দুর্ঘটনা কিংবা যেকোনো মানবিক সংকটে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাথমিক চিকিৎসা বিষয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণরা মানুষের জীবন রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.এইচ.এম. ফখরুল হোসেন। তিনি বলেন, স্বেচ্ছাসেবী কার্যক্রম তরুণদের নেতৃত্ব, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের প্রশিক্ষণ সমাজকে আরও সচেতন ও নিরাপদ করতে সহায়তা করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, গাজীপুর ইউনিটের সেক্রেটারি এ.এম. আশরাফ হোসেন টুলু। তিনি বলেন, মানবিক সেবা, দুর্যোগ ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির পাশাপাশি দক্ষ স্বেচ্ছাসেবক তৈরিতে রেড ক্রিসেন্ট নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের রেড ক্রিসেন্ট আন্দোলনের ইতিহাস, মানবিক মূল্যবোধ, দুর্যোগ প্রস্তুতি এবং প্রাথমিক চিকিৎসার বিভিন্ন কৌশল সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় দক্ষ স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলা সময়ের দাবি। মানবতার সেবায় তরুণদের আরও বেশি সম্পৃক্ত করার মাধ্যমে একটি সহনশীল, নিরাপদ ও মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

error: Content is protected !!

দক্ষ স্বেচ্ছাসেবক গড়ে তুলতে কলিয়াকৈরে রেড ক্রিসেন্ট সোসাইটির ফার্স্ট এইড প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট সময় ০১:৫২:২০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬