ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন

গাজীপুর সিটি কর্পোরেশনে নতুন সিইও হিসেবে যোগ দিচ্ছেন মিজ্ তানজিলা খানম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:০৯:০০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে পদায়ন করা হয়েছে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মিজ্ তানজিলা খানমকে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার (১ জুন) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব হিসেবে কর্মরত মিজ্ তানজিলা খানমকে প্রেষণে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। তার চাকরি স্থানীয় সরকার বিভাগের অধীনে ন্যস্ত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে জারি করা আদেশে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ পদায়ন আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তার আগমনে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকাণ্ড, নাগরিক সেবা ও উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। দ্রুত বর্ধনশীল এ মহানগরের অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা, রাজস্ব আদায় এবং চলমান প্রকল্প বাস্তবায়নে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ সিটি কর্পোরেশন হিসেবে গাজীপুরে প্রতিনিয়ত নাগরিক সেবার পরিধি বৃদ্ধি পাচ্ছে। এ প্রেক্ষাপটে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব গ্রহণকে প্রশাসনিক ব্যবস্থাপনা শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

error: Content is protected !!

গাজীপুর সিটি কর্পোরেশনে নতুন সিইও হিসেবে যোগ দিচ্ছেন মিজ্ তানজিলা খানম

আপডেট সময় ০৬:০৯:০০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬