ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন

ঈদযাত্রায় গাজীপুরে প্রশাসনের কঠোর নজরদারি: ৫৫ মামলায় জরিমানা ১.৬২ লাখ টাকা, স্বস্তিতে ঘরে ফিরেছেন যাত্রীরা

পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের নিরাপদ, স্বস্তিদায়ক ও যানজটমুক্ত যাত্রা নিশ্চিত করতে গাজীপুরজুড়ে ব্যাপক তৎপরতা চালিয়েছে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), গাজীপুর। অতিরিক্ত ভাড়া আদায়, ট্রাফিক আইন লঙ্ঘন এবং বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে ৫৫টি মামলায় ১ লাখ ৬২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, ঈদ উপলক্ষে গাজীপুরের গুরুত্বপূর্ণ মহাসড়ক ও পরিবহন কেন্দ্রগুলোতে পাঁচটি ভ্রাম্যমাণ আদালত টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করে। এসব টিম যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন যানবাহন চলাচল, লাইসেন্স সংক্রান্ত অনিয়ম ও সড়ক পরিবহন আইনের বিভিন্ন লঙ্ঘনের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বদেন জেলা প্রশাসনের পাঁচ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে সহযোগিতা করেন বিআরটিএ গাজীপুর সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান।

অভিযানের পাশাপাশি চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরিতেও নানা কার্যক্রম পরিচালনা করা হয়। যাত্রীদের নির্ধারিত ভাড়া প্রদান, নিরাপদ যাতায়াত এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রশাসনের ধারাবাহিক তদারকি, ভ্রাম্যমাণ আদালতের সক্রিয় উপস্থিতি এবং আইন প্রয়োগের কারণে এবার গাজীপুর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়া ঘরমুখো মানুষের যাত্রা ছিল তুলনামূলকভাবে নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক। মহাসড়কে দীর্ঘস্থায়ী যানজট কিংবা বড় ধরনের দুর্ঘটনার ঘটনাও ঘটেনি।

সংশ্লিষ্টরা মনে করছেন, ঈদযাত্রাকে কেন্দ্র করে প্রশাসনের এই সমন্বিত উদ্যোগ সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং যাত্রীসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

error: Content is protected !!

ঈদযাত্রায় গাজীপুরে প্রশাসনের কঠোর নজরদারি: ৫৫ মামলায় জরিমানা ১.৬২ লাখ টাকা, স্বস্তিতে ঘরে ফিরেছেন যাত্রীরা

আপডেট সময় ০২:৩৫:১৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬