ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন

পরিবেশ ধ্বংস করে উন্নয়ন নয়, পরিকল্পিত নগরায়ণের আহ্বান প্রধানমন্ত্রীর

পরিকল্পিত উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং দুর্যোগ মোকাবিলায় দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, উন্নয়নের নামে প্রকৃতি ও পরিবেশের ক্ষতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বুধবার (২০ মে) দুপুরে গাজীপুর মহানগরের টঙ্গীর সাতাইশ ধরপাড়ায় ‘জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম। ভূমিকম্প, বন্যা কিংবা জলবায়ু পরিবর্তনের প্রভাব পুরোপুরি এড়ানো সম্ভব না হলেও আধুনিক গবেষণা, প্রশিক্ষণ ও সচেতনতার মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

তিনি আরও বলেন, দ্রুত নগরায়ণের ফলে আবাসন সংকট বাড়ছে। তাই শুধু ভবন নির্মাণ করলেই চলবে না, এর সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক সেবার সমন্বিত পরিকল্পনাও নিশ্চিত করতে হবে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের আবহাওয়ার ধরনে বড় ধরনের পরিবর্তন এসেছে। প্রকৃতির এই পরিবর্তনের পেছনে মানুষের কর্মকাণ্ডও দায়ী উল্লেখ করে তিনি টেকসই উন্নয়ন পরিকল্পনার ওপর জোর দেন।

এ সময় তিনি কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ এলাকায় রাস্তা নির্মাণে গাছ কাটার পরিকল্পনার সমালোচনা করে বলেন, পরিবেশ রক্ষা করেই উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে হবে। সংশ্লিষ্টদের বিকল্প নকশা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পানিসম্পদ ব্যবস্থাপনায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, খাল খনন ও নদীতীর সংরক্ষণে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি পদ্মা নদী তীরে বাঁধ নির্মাণের মাধ্যমে পানির সংকট ও বন্যা পরিস্থিতি মোকাবিলার পরিকল্পনার কথাও জানান তিনি।

গাজীপুর সিটি করপোরেশনের সাতাইশ মৌজায় প্রায় ৮ দশমিক ২০ একর জমিতে নির্মিতব্য এ ইনস্টিটিউটে প্রশাসনিক ও একাডেমিক ভবনের পাশাপাশি আবাসিক হোস্টেল এবং আধুনিক প্রশিক্ষণ সুবিধা থাকবে। জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ নিয়ে গবেষণা এবং দক্ষ মানবসম্পদ তৈরিই হবে প্রতিষ্ঠানটির প্রধান লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম ইকবাল হোসেইন। এছাড়া বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করীম রনি, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইয়ুবী, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন চৌধুরী, জিএমপি কমিশনার মো. ইসরাইল হাওলাদার, গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

error: Content is protected !!

পরিবেশ ধ্বংস করে উন্নয়ন নয়, পরিকল্পিত নগরায়ণের আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০২:৫৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬