
বৃষ্টিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কুনিয়া, গাজীপুরা, ছয়দানা ও বাইপাস এলাকায় পানি জমে সৃষ্টি হওয়া জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।
নগরবাসীর দুর্ভোগ কমাতে বুধবার (২৯ এপ্রিল) সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা এবং উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) আমজাদ হোসেনের নেতৃত্বে মাঠপর্যায়ে এ কার্যক্রম পরিচালিত হয়। জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন এবং ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে সংশ্লিষ্ট এলাকায় জরুরি পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজ চলছে।
সংশ্লিষ্টরা জানান, মহাসড়ক সংলগ্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যাতে যান চলাচল স্বাভাবিক থাকে এবং জলাবদ্ধতার কারণে জনদুর্ভোগ না বাড়ে, সে লক্ষ্যেই দ্রুততম সময়ে ড্রেন পরিষ্কার ও পানি অপসারণের ব্যবস্থা নেওয়া হয়েছে।
গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, নগরবাসীর স্বস্তি ফেরাতে বৃষ্টি মৌসুমজুড়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা মোকাবিলায় সিটি কর্পোরেশনের একাধিক টিম প্রস্তুত রয়েছে।
নিজস্ব সংবাদ : 










