ঢাকা ০২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী

গাজীপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের শাস্তির দাবি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৪৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

গাজীপুরে এক সাংবাদিকের ওপর হামলা, মারধর এবং ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘গাজীপুরের সাংবাদিকবৃন্দ’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গাজীপুর বারের আইনজীবী রুহুল আমিন ও তার সহযোগীরা আনন্দ টেলিভিশন ও দৈনিক জনতা পত্রিকার গাজীপুর প্রতিনিধি মো. জসিম উদ্দিনকে আদালতসংলগ্ন একটি হোটেল থেকে খাবাররত অবস্থায় তুলে নিয়ে আইনজীবী সমিতি প্রাঙ্গণে নিয়ে যান। সেখানে তাকে মারধর করা হয় এবং তার ব্যবহৃত ক্যামেরা ভাঙচুর করা হয়।

বক্তারা বলেন, সম্প্রতি একটি বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিনি এ হামলার শিকার হন। পরবর্তীতে তাকে একটি মামলায় জড়িয়ে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও অভিযোগ তোলা হয়।

এসময় সাংবাদিক নেতারা আরও অভিযোগ করেন, ঘটনার বিষয়ে খোঁজ নিতে আদালতে গেলে কয়েকজন সাংবাদিকের ওপরও হামলার চেষ্টা করা হয়েছে। বিষয়টিকে স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হামলা আখ্যা দিয়ে তারা বলেন, এ ধরনের ঘটনায় সংবাদকর্মীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

সমাবেশে সাংবাদিক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন গাজীপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য এম এ ফিরোজ, প্রেস ক্লাব সদস্য আবিদ হোসেন বুলবুল, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. কলিমুল্লাহ ইকবাল, দৈনিক কণ্ঠবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক জানে এ আলম, সাপ্তাহিক পিলসুজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আবু হানিফা, বাংলাদেশ মহিলা প্রেস ক্লাবের সভাপতি নাসিমা আক্তার রেনু, সাংবাদিক মনির হোসেন সরকারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

বক্তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, সংশ্লিষ্টদের সনদ বাতিল এবং আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধের যে কোনো অপচেষ্টা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ

error: Content is protected !!

গাজীপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের শাস্তির দাবি

আপডেট সময় ১১:৪৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬