ঢাকা ১১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন

সরকারের নির্দেশনা বাস্তবায়ন ও গাজীপুর সিটিতে সবুজায়ন ও শৃঙ্খলা ফেরাতে প্রশাসকের বিশেষ সভা

  • মোঃ রাকিব হোসেন
  • আপডেট সময় ০৫:৫০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

বর্তমান সরকারের বিভিন্ন নির্দেশনা প্রতিপালন এবং চলমান উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনায় গাজীপুর সিটি কর্পোরেশনের সভাকক্ষে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। এসময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান, সচিব (ভারপ্রাপ্ত) মুহাম্মদ সানিউল কাদের, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় স্থানীয় সরকার বিভাগের গৃহীত ৫ বছরের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় ব্যাপক সবুজায়নের লক্ষ্যে ন্যূনতম ৫০ হাজার বৃক্ষ রোপণের টার্গেট নির্ধারণ করা হয়। আগামী ১৮০ দিনের মধ্যে এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, “সরকারের প্রতিটি কর্মসূচি শতভাগ সফল করতে হবে। গাজীপুরকে সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে রূপ দিতে বৃক্ষরোপণ কর্মসূচিতে কোনো গাফিলতি চলবে না।”

তিনি আরও বলেন, “উচ্ছেদ অভিযানের মাধ্যমে দখলমুক্ত করা সড়ক ও ফুটপাত কোনোভাবেই পুনরায় দখল হতে দেওয়া যাবে না। নিয়মিত তদারকি, নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

সভায় আঞ্চলিক কর্মকর্তাদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে প্রশাসক বলেন, নাগরিক দুর্ভোগ সৃষ্টি করে এমন কোনো অবৈধ দখলদার, অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না। নগরবাসীর স্বার্থে প্রয়োজন হলে আরও জোরালো অভিযান পরিচালনা করা হবে।

এ সময় সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে সরকারের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

error: Content is protected !!

সরকারের নির্দেশনা বাস্তবায়ন ও গাজীপুর সিটিতে সবুজায়ন ও শৃঙ্খলা ফেরাতে প্রশাসকের বিশেষ সভা

আপডেট সময় ০৫:৫০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬