ঢাকা ০২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী

গাজীপুরে জীবনের নিরাপত্তা চেয়ে জুলাই যোদ্ধার সংবাদ সম্মেলন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গী রাজস্ব সার্কেলে দীর্ঘ ৫ বছর ধরে কর্মরত কম্পিউটার অপারেটর মোঃ মাহমুদুল হাসান তন্ময় তার জীবন ও পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (২২ এপ্রিল) নগরীর শিববাড়ি জুলাই চত্বরে সকাল ১১টা ৩০ মিনিটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি লতিফ সরকার টুটুল নামক এক ব্যক্তির বিরুদ্ধে হয়রানি, ব্ল্যাকমেইল এবং প্রাণনাশের হুমকির অভিযোগ আনেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মাহমুদুল হাসান তন্ময় জানান, তিনি টঙ্গী রাজস্ব সার্কেলে চুক্তিভিত্তিক কম্পিউটার অপারেটর হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ১৫ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি বক্তব্য নিয়ে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এই সংকটের সূত্রপাত হয়। তন্ময়ের দাবি, তার পোস্টটিকে বিকৃত ও নেতিবাচকভাবে উপস্থাপন করে লতিফ সরকার টুটুল তাকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন।
অশ্রুভেজা কণ্ঠে তন্ময় বলেন, “গত ১৫ এপ্রিল সন্ধ্যায় ডিসি স্যার ও সহকারী কমিশনার (ভূমি) আমাকে অফিসে যেতে নিষেধ করেন। আমার বৃদ্ধ বাবা-মায়ের ব্যাংক লোন রয়েছে। আমার ৫ বছরের একটি সন্তান আছে। এই চাকরিটিই ছিল আমার পরিবারের একমাত্র আয়ের উৎস। বর্তমানে আমি চাকরি হারিয়ে একদিকে অভাব, অন্যদিকে প্রাণনাশের হুমকিতে সপরিবারে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
সংবাদ সম্মেলনে লতিফ সরকার টুটুলের দ্বারা ইতিপূর্বে হয়রানির শিকার হওয়া আরও কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন। তারা অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসনিক ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে জিম্মি করার অভিযোগ তুলে ধরেন।
ভুক্তভোগী তন্ময় বর্তমান পরিস্থিতির সুষ্ঠু তদন্ত এবং তার ও তার পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ

error: Content is protected !!

গাজীপুরে জীবনের নিরাপত্তা চেয়ে জুলাই যোদ্ধার সংবাদ সম্মেলন

আপডেট সময় ১২:০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬