
গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন জোনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। সোমবার (২০ এপ্রিল) সকালে জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিঃ সুদীপ বসাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা, স্বাাস্থ্য কর্মকর্তা ডা. মো: রহমত উল্লাহ, উপ-সহকারী প্রকৌশলী আমজাদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে হাম-রুবেলা প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অতি দ্রুত সময়ে সকল ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে হামের টিকাদান ক্যাম্পেইন শুরু করার আহ্বান জানান।
তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন, যাতে নির্ধারিত সময়ের মধ্যে সকল শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হয়।
গাজীপুর সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নগরীর বিভিন্ন জোনে পর্যায়ক্রমে এ টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
নিজস্ব সংবাদ : 

















