ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন

গাজীপুরে শিশুর সুরক্ষায় হাম-রুবেলা ক্যাম্পেইন ২০ এপ্রিল, টিকার আওতায় ৩ লাখ ৮১ হাজার শিশু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:২৪:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

গাজীপুর জেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৮১ হাজার ৭৬৮ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে গাজীপুর সিভিল সার্জন অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর লক্ষ্য, প্রস্তুতি ও করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

এ সময় বক্তব্য রাখেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান। তিনি বলেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিভাবকদের সচেতন হয়ে নির্ধারিত কেন্দ্রে সন্তানদের নিয়ে আসার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা. সাবরিনা মোহনা। এছাড়া উপস্থিত ছিলেন ডা. রুবানা আফসান, ডা. জাসেম ফারহানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২০ এপ্রিল সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার নির্ধারিত কেন্দ্রগুলোতে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। জেলায় মোট ৯৩৬টি কমিউনিটি কেন্দ্র এবং ২৩৪টি বিদ্যালয়ভিত্তিক টিকাদান কেন্দ্রের মাধ্যমে শিশুদের হামের টিকা প্রদান করা হবে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম-রুবেলা নির্মূলে সরকারের এই উদ্যোগ সফল করতে সকলের সহযোগিতা প্রয়োজন। অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

error: Content is protected !!

গাজীপুরে শিশুর সুরক্ষায় হাম-রুবেলা ক্যাম্পেইন ২০ এপ্রিল, টিকার আওতায় ৩ লাখ ৮১ হাজার শিশু

আপডেট সময় ০৪:২৪:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬