ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী

কালিয়াকৈর ফুলবাড়িয়ায় বিএনপির উদ্যোগে বর্ষবরণ ও মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:০১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে বর্ষবরণ ও মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) ফুলবাড়িয়া আক্কেল আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ জুয়েল সরকার। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এ এইচ এম শওকত ইমরান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। তিনি বলেন, “বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। এই দিনে আমাদের উচিত সকল ভেদাভেদ ভুলে গিয়ে সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতি নির্মূলে ঐক্যবদ্ধ হওয়া। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “দেশকে এগিয়ে নিতে সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই। মাদকমুক্ত সমাজ গঠনে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম শিকদার, সদস্য সচিব এম. আনোয়ার হোসেন, কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক মামুদ সরকার এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান দেওয়ান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপি নেতা মোহাম্মদ মজিবুর রহমান মাস্টার ও উপজেলা বিএনপির সদস্য শেখ সাব্বির আহামেদ কছিম।
আলোচনা সভা শেষে মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে। এতে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক ও লোকজ সংগীত পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ

error: Content is protected !!

কালিয়াকৈর ফুলবাড়িয়ায় বিএনপির উদ্যোগে বর্ষবরণ ও মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:০১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬