ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন

আনন্দ-উচ্ছ্বাসে, ঐতিহ্যের ছোঁয়ায় গাজীপুর জেলা পরিষদের বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে
মো. রাকিব হোসেনঃ
বর্ণাঢ্য আয়োজন, উৎসবমুখর পরিবেশ আর বাংলা সংস্কৃতির আবহে গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে উদযাপিত হলো বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী এ আয়োজনে অংশ নেয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সৃষ্টি হয় এক মিলনমেলার পরিবেশ। গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুর রহমানসহ পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা।
প্রধান অতিথির বক্তব্যে ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী বলেন, “পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এই উৎসব আমাদের অসাম্প্রদায়িক চেতনা, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। নতুন বছরের এই দিনে আমাদের প্রত্যাশা—গাজীপুরসহ পুরো দেশ উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে।” তিনি আরও বলেন, “বাংলা সংস্কৃতিকে লালন ও নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
সভাপতির বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, “বাংলা নববর্ষ আমাদের আত্মপরিচয়ের অন্যতম প্রধান ভিত্তি। গাজীপুর জেলা পরিষদ সবসময়ই সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।” তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “সবার সম্মিলিত অংশগ্রহণেই এমন সফল আয়োজন সম্ভব হয়েছে।”
অনুষ্ঠানে ছিল বর্ণিল শোভাযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা, লোকজ সংগীত ও নানা আয়োজনে ভরপুর পরিবেশ। সকালে অতিথি আপ্যায়নে পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী নিমকি, মোয়া, মুরলি ও বাতাসা। এছাড়া দুপুরে ছিল বাঙালির চিরচেনা খাবার পান্তা-ইলিশের সঙ্গে ডাল ভর্তা, শুটকি ভর্তা ও বেগুন ভাজি, যা উপস্থিত অতিথিদের মাঝে বিশেষ আনন্দ যোগ করে।
পুরো আয়োজন ঘিরে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, যা নববর্ষ উদযাপনকে আরও প্রাণবন্ত করে তোলে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

error: Content is protected !!

আনন্দ-উচ্ছ্বাসে, ঐতিহ্যের ছোঁয়ায় গাজীপুর জেলা পরিষদের বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

আপডেট সময় ১২:১৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬