ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী

উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও জুলাই যোদ্ধাদের মাঝে অনুদান বিতরণ করেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ইশরাক সিদ্দিকী

বিশেষ প্রতিনিধিঃ গাজীপুর জেলার উন্নয়ন কার্যক্রমে গতি আনতে মাঠপর্যায়ে সক্রিয় তৎপরতা অব্যাহত রেখেছেন জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। শনিবার (১১ এপ্রিল) দিনব্যাপী কালীগঞ্জ উপজেলার বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শনের পাশাপাশি কালিয়াকৈরে জুলাই আন্দোলনের যোদ্ধাদের মাঝে অনুদান বিতরণ করেছেন তিনি।

দিনের শুরুতেই কালীগঞ্জের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন প্রশাসক। প্রকল্পগুলোর অগ্রগতি, কাজের মান এবং নির্ধারিত সময়সীমা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি। এসময় অনিয়ম ও গাফিলতির বিষয়ে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন প্রশাসক।

দুপুরে কালিয়াকৈর ডাক বাংলোতে আয়োজিত মতবিনিময় সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠানে গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. ইশরাক আহমেদ সিদ্দিকী। এসময় তিনি বলেন, “জনগণের টাকায় পরিচালিত উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের দুর্নীতি বা নিম্নমানের কাজ সহ্য করা হবে না। সময়মতো কাজ শেষ করা এবং গুণগত মান নিশ্চিত করাই আমাদের প্রধান অঙ্গীকার।”

তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনের সাহসী যোদ্ধারা জাতির গর্ব। তাদের আত্মত্যাগ ও অবদান ইতিহাসে চির অম্লান থাকবে। তাদের সম্মান জানাতে এবং পাশে থাকতে জেলা পরিষদ সবসময় প্রস্তুত।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত নেতৃবৃন্দ জুলাই যোদ্ধাদের অনুদান প্রদানকে একটি প্রশংসনীয় ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, এই উদ্যোগ তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।

সভায় সঞ্চালনা করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম ফকরুল হোসাইন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রশাসকের হাত থেকে জুলাই যোদ্ধাদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়। উপস্থিতরা মনে করেন, উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি তদারকি এবং সামাজিক দায়বদ্ধতার এই সমন্বিত উদ্যোগ গাজীপুরে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ

error: Content is protected !!

উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও জুলাই যোদ্ধাদের মাঝে অনুদান বিতরণ করেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ইশরাক সিদ্দিকী

আপডেট সময় ০২:৫৩:২০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬