ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী

গাজীপুর সদর ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে

গাজীপুর জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া বৃহস্পতিবার (৯ এপ্রিল) গাজীপুর সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন। এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সেবা নিতে আসা সাধারণ গ্রাহকদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। এসময় গ্রাহকরা বর্তমান সেবার মানে সন্তোষ প্রকাশ করে জানান, আগের তুলনায় এখন দ্রুত সময়ের মধ্যে ভূমি সংক্রান্ত কাজ সম্পন্ন হচ্ছে।

জেলা প্রশাসক গ্রাহকদের বক্তব্য গুরুত্ব সহকারে শুনে এবং আশ্বাস দেন ভূমি সেবা আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সোহেল রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, সহকারী কমিশনার (গোপনীয় শাখা, মিডিয়া ও রিসার্চ সেল) মোঃ আরিফ হোসাঈনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে একটি আম গাছের চারা রোপণ করেন। এ উদ্যোগ পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির বার্তা বহন করে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ

error: Content is protected !!

গাজীপুর সদর ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া

আপডেট সময় ০৩:৪১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬