ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন

জয়দেবপুর বাজার পরিদর্শনে গাসিক প্রশাসক, জরাজীর্ণ শেড উচ্ছেদ ও নতুন সড়ক নির্মাণের সিদ্ধান্ত

  • মোঃ রাকিব হোসেন
  • আপডেট সময় ০৪:১০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরীর জয়দেবপুর কাঁচা বাজারে অভিযানমুখী পরিদর্শনে গিয়ে কড়া বার্তা দিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার। বাজারের জরাজীর্ণ শেড ভেঙে ফেলা, নতুন সড়ক নির্মাণ এবং ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ দেন তিনি।

মঙ্গলবার (০৭ এপ্রিল) বাজার পরিদর্শনে গিয়ে প্রশাসক দেখেন, সিটি কর্পোরেশনের মালিকানাধীন পানির টাংকি সংলগ্ন মুরগি বাজার অংশের বেশ কিছু শেড দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ সময়ই সেগুলো দ্রুত অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

একই সঙ্গে বাজারের মেইন রোড থেকে কাঁচা বাজারের ভেতর পর্যন্ত জনসাধারণের চলাচল সহজ করতে একটি নতুন সড়ক নির্মাণের সিদ্ধান্তও দেন তিনি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত কাজ শুরু করার নির্দেশনা প্রদান করা হয়।

পরিদর্শনকালে ফুটপাত দখল করে দোকান সম্প্রসারণের বিষয়টি দেখে ক্ষোভ প্রকাশ করেন প্রশাসক। অবৈধভাবে বর্ধিত অংশ দ্রুত সরিয়ে নিতে ব্যবসায়ীদের নির্দেশ দিয়ে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন— নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসক বলেন, “জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না। প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এ সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান, বৃহত্তর জয়দেবপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি রায়হান আল মাহমুদ রানা, কাজী আজিম উদ্দিন কলেজের সাবেক ভিপি জয়নাল আবেদীন তালুকদারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

error: Content is protected !!

জয়দেবপুর বাজার পরিদর্শনে গাসিক প্রশাসক, জরাজীর্ণ শেড উচ্ছেদ ও নতুন সড়ক নির্মাণের সিদ্ধান্ত

আপডেট সময় ০৪:১০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬