ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী

গাজীপুরে খাতিয়া বন্দান ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পেলেন মাছুম মিয়া

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪৯:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

গাজীপুরের সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নে অবস্থিত খাতিয়া বন্দান ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডিতে বড় পরিবর্তন এসেছে। প্রতিষ্ঠানটির সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেয়েছেন স্থানীয় সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ মাছুম মিয়া।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আবেদন প্রক্রিয়া শেষে তাকে গভর্নিং বডির অবশিষ্ট মেয়াদের জন্য এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। তার মেয়াদ ২৪ মে ২০২৮ পর্যন্ত বহাল থাকবে।

মোহাম্মদ মাছুম মিয়া গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের খাতিয়া গ্রামের বাসিন্দা এবং মোঃ মোস্তফা কামালের পুত্র। সামাজিক জনসেবামূলক কর্মকাণ্ডে তাঁর অবদান অসামান্য। গ্রামের মানুষের পাশে দাঁড়িয়ে তিনি দুস্থ-অসহায়দের সাহায্য, শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষামূলক উদ্যোগে তাঁর ভূমিকা বিশেষভাবে প্রশংসনীয় — তিনি বিশ্বাস করেন, শিক্ষাই পারে একটি গ্রামকে আলোকিত করতে এবং সমাজকে এগিয়ে নিতে।

প্রকাশিত চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এ আদেশ ইতোমধ্যে কার্যকর হয়েছে।

এদিকে নতুন সভাপতি মনোনয়নকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-উৎসাহের সৃষ্টি হয়েছে। অভিভাবক ও সচেতন মহলের আশা, মাছুম মিয়ার নেতৃত্বে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাপনা আরও স্বচ্ছ, আধুনিক ও গতিশীল হবে।

নবনিযুক্ত সভাপতি মোহাম্মদ মাছুম মিয়া এক প্রতিক্রিয়ায় বলেন— “এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমি কৃতজ্ঞ। খাতিয়া বন্দান ইসলামিয়া ফাজিল মাদ্রাসাকে একটি আধুনিক, মানসম্মত ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।”

অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, “অভিভাবকদের সঙ্গে সমন্বয় করে শিক্ষার মান উন্নয়ন করা হবে। আপনারা আপনাদের সন্তানদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষার দিকেও নজর দিন—আমরা সবসময় পাশে থাকব।”

এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এই মাদ্রাসা আমাদের সবার। তাই এলাকার সকল সচেতন মানুষকে আমি আহ্বান জানাই—শিক্ষা ও শৃঙ্খলা রক্ষায় এগিয়ে আসুন। আপনাদের সহযোগিতা ছাড়া একটি প্রতিষ্ঠান কখনোই এগিয়ে যেতে পারে না।”

শিক্ষক ও স্টাফদের উদ্দেশ্যে বলেন, “সম্মানিত শিক্ষক ও স্টাফদের প্রতি আমার অনুরোধ—আপনারা নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। আমরা একসঙ্গে কাজ করে এই মাদ্রাসাকে একটি মডেল প্রতিষ্ঠানে পরিণত করবো, ইনশাআল্লাহ।”

আমি বিশ্বাস করি, সবাই মিলে কাজ করলে অল্প সময়ের মধ্যেই এই মাদ্রাসায় দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে। সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ

error: Content is protected !!

গাজীপুরে খাতিয়া বন্দান ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পেলেন মাছুম মিয়া

আপডেট সময় ০৩:৪৯:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬