ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী

গাজীপুরকে ‘গ্রীন ও ক্লিন’ নগরী গড়তে একসাথে কাজের অঙ্গীকার দুই প্রশাসকের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৪৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

গাজীপুরকে একটি আধুনিক, পরিবেশবান্ধব ও দৃষ্টিনন্দন নগরী হিসেবে গড়ে তুলতে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন গাজীপুরের দুই শীর্ষ প্রশাসক। নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে এই বার্তা দেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।

সোমবার (০৬ এপ্রিল) দুপুরে গাজীপুর জেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তারা এ অঙ্গীকার ব্যক্ত করেন। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুই প্রশাসক বলেন, গাজীপুরকে ‘গ্রীন ও ক্লিন’ মডেল নগরীতে রূপান্তর করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। নাগরিক সেবা বৃদ্ধি, দখলমুক্ত সড়ক, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণে জোর দেওয়া হবে।

তারা আরও জানান, প্রশাসনের সকল স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে একটি সেবামুখী প্রতিষ্ঠান গড়ে তোলাই হবে তাদের প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে গাজীপুর সিটি কর্পোরেশন ও জেলা পরিষদের মধ্যে সমন্বয় জোরদার করা হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এড. আব্দুস সালাম, কাজী আজিম উদ্দিন কলেজের সাবেক ভিপি জয়নাল আবেদীন তালুকদার, গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান এবং গাজীপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান রেজা প্রমুখ।

নতুন নেতৃত্বের এই সমন্বিত উদ্যোগ বাস্তবায়িত হলে গাজীপুরের নাগরিক জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ

error: Content is protected !!

গাজীপুরকে ‘গ্রীন ও ক্লিন’ নগরী গড়তে একসাথে কাজের অঙ্গীকার দুই প্রশাসকের

আপডেট সময় ১১:৪৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬