ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন

গাজীপুরে অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদের বিরুদ্ধে অভিযান, ৬ লাখ টাকা জরিমানা

গাজীপুরে সরকারি নির্দেশনা অমান্য করে গ্যাস সিলিন্ডার অতিরিক্ত মজুদ ও বাড়তি দামে বিক্রির অভিযোগে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। শনিবার (০৪ এপ্রিল) নগরীর নিয়ামত সড়ক ও দেশিপাড়া এবং কালীগঞ্জ উপজেলার নাগরীস্থ ভুরুলিয়া এলাকায় পৃথক দুইটি অভিযানে তিনটি মামলায় মোট ৬,০০,০০০/- (ছয় লাখ) টাকা জরিমানা আরোপ করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক এবং কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

এ যৌথ অভিযানে অংশ নেন জেলা ও উপজেলা প্রশাসন, ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, পুলিশ, আনসার ও ভিডিপি বাহিনী। অভিযানকালে সরকারি মজুদ সীমা লঙ্ঘন এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করার অপরাধে ব্যবসায়ীরা দণ্ডিত হন।

সিনিয়র সহকারী কমিশনার আবুবকর সিদ্দিক বলেন, “জনস্বার্থে বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার রক্ষার জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই আইন অমান্য করা হবে না।”

এ অভিযান প্রমাণ করে, গাজীপুর প্রশাসন জনগনের স্বার্থে কঠোর অবস্থানে রয়েছে এবং অসাধু ব্যবসায়ীদের জন্য কোনো ছাড় নেই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

error: Content is protected !!

গাজীপুরে অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদের বিরুদ্ধে অভিযান, ৬ লাখ টাকা জরিমানা

আপডেট সময় ০৬:৪৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬