ঢাকা ১১:৩০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কেন্দ্রীয় বিএনপির সার্বভৌমত্ব র‍্যালিতে গাজীপুর মহানগর বিএনপির অংশগ্রহণ Logo গাজীপুরে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের চেতনা ধারণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে দালাল সন্দেহে আটক, ১৫ দিনের কারাদণ্ড Logo গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির Logo গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন, প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে নতুন উদ্যোগ Logo গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতা আলী নাসের, পুলিশের ধাওয়ায় পণ্ড Logo শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে শিল্প ধ্বংসের চেষ্টা বরদাশত করা হবে না: জয়নাল আবেদীন রিজভী Logo কাশিমপুর ভূমি অফিসে টাকা ছাড়া মেলে না খারিজ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা, মূলহোতা উপ-সহকারী নায়েব হাজেরা Logo গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা ঠেকাতে মাঠে প্রশাসক শওকত হোসেন সরকার

গাজীপুরে অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদের বিরুদ্ধে অভিযান, ৬ লাখ টাকা জরিমানা

গাজীপুরে সরকারি নির্দেশনা অমান্য করে গ্যাস সিলিন্ডার অতিরিক্ত মজুদ ও বাড়তি দামে বিক্রির অভিযোগে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। শনিবার (০৪ এপ্রিল) নগরীর নিয়ামত সড়ক ও দেশিপাড়া এবং কালীগঞ্জ উপজেলার নাগরীস্থ ভুরুলিয়া এলাকায় পৃথক দুইটি অভিযানে তিনটি মামলায় মোট ৬,০০,০০০/- (ছয় লাখ) টাকা জরিমানা আরোপ করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক এবং কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

এ যৌথ অভিযানে অংশ নেন জেলা ও উপজেলা প্রশাসন, ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, পুলিশ, আনসার ও ভিডিপি বাহিনী। অভিযানকালে সরকারি মজুদ সীমা লঙ্ঘন এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করার অপরাধে ব্যবসায়ীরা দণ্ডিত হন।

সিনিয়র সহকারী কমিশনার আবুবকর সিদ্দিক বলেন, “জনস্বার্থে বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার রক্ষার জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই আইন অমান্য করা হবে না।”

এ অভিযান প্রমাণ করে, গাজীপুর প্রশাসন জনগনের স্বার্থে কঠোর অবস্থানে রয়েছে এবং অসাধু ব্যবসায়ীদের জন্য কোনো ছাড় নেই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কেন্দ্রীয় বিএনপির সার্বভৌমত্ব র‍্যালিতে গাজীপুর মহানগর বিএনপির অংশগ্রহণ

error: Content is protected !!

গাজীপুরে অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদের বিরুদ্ধে অভিযান, ৬ লাখ টাকা জরিমানা

আপডেট সময় ০৬:৪৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬