ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন

গাজীপুরে এলএ অফিসে কে এই রায়হান? চেনেন না এলএ কর্মকর্তা, তবে কাজ করে নিয়মিত!

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৪৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ (ভূমি অধিগ্রহণ) শাখায় দালাল চক্রের সক্রিয়তা নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। রায়হান নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই অফিসে নিয়মিত কাজ করে আসছে এবং নিজেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ অনুযায়ী, রায়হান প্রতিনিয়ত এলএ অফিসে অবস্থান করে ভলিউম বই ও গুরুত্বপূর্ণ নথিপত্র দেখাশোনা করে। এমনকি তার কাছে অফিসের আলমারির চাবি পর্যন্ত থাকার কথাও জানিয়েছেন ভুক্তভোগীরা। অফিসের সামনে দাঁড়িয়ে বিভিন্ন সেবা দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করাই তার মূল কাজ বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে কথা বললে রায়হান দাবি করে, “আমি এলএ স্যারের মাধ্যমে কাজ করি। আমার বিষয়ে জানতে হলে স্যারের সঙ্গে কথা বলেন।”

তবে এ বিষয়ে জানতে চাইলে এলএ কর্মকর্তা আবুবকর সিদ্দিক বলেন, “আমি রায়হান নামের কাউকে চিনি না।”

অন্যদিকে এলএ শাখার উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “রায়হান নামের একটি ছেলে অফিসে কাজ করে। তবে সে এলএ স্যারের অধীনে কাজ করে, আমাদের অধীনে নয়।”

এ ঘটনায় অফিস সংশ্লিষ্টদের পরস্পরবিরোধী বক্তব্যে রহস্য আরও ঘনীভূত হয়েছে। এদিকে একাধিক ভুক্তভোগী অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে এ ধরনের দালাল চক্রের কারণে তারা হয়রানির শিকার হচ্ছেন।

স্থানীয় সচেতন মহল দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

error: Content is protected !!

গাজীপুরে এলএ অফিসে কে এই রায়হান? চেনেন না এলএ কর্মকর্তা, তবে কাজ করে নিয়মিত!

আপডেট সময় ০৪:৪৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬