ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী

গাসিক প্রশাসকের নতুন কর্মপরিকল্পনা: সড়কে শৃঙ্খলা ফেরাতে ২-চাকার জন্য পৃথক লেন করার উদ্যোগ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

মো. রাকিব হোসেনঃ

গাজীপুর মহানগরের সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন। নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ২-চাকার যানবাহনের জন্য পৃথক লেন চালু এবং সড়ক-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সকালে এ লক্ষ্যে সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকারের সভাপতিত্বে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় সড়ক ব্যবস্থাপনার সার্বিক উন্নয়নে কার্যকর কৌশল নির্ধারণ করা হয়।

সভাপতির বক্তব্যে প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, “পরিকল্পিত ও বাসযোগ্য নগর গড়তে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা অপরিহার্য। দুই চাকার যানবাহনের জন্য আলাদা লেন চালু করা হলে দুর্ঘটনা উল্লেখযোগ্য হারে কমবে এবং যানজট নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন আসবে। একই সঙ্গে ফুটপাত দখলমুক্ত হলে পথচারীদের চলাচলও হবে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময়। নির্ধারিত সময়ের মধ্যেই দৃশ্যমান পরিবর্তন আনতে আমরা বদ্ধপরিকর।”

সভায় জানানো হয়, সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান জোরদার, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং জনসচেতনতা বৃদ্ধির কর্মসূচি হাতে নেওয়া হবে। প্রয়োজনে আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়।

সভা শেষে প্রশাসক শওকত হোসেন সরকার সকল প্রকৌশলীদের উদ্দেশ্যে বলেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাকের নির্দেশনায় একটি টিম হিসেবে সমন্বিতভাবে কাজ করতে হবে। গাজীপুর সিটিকে “গ্রীন ও ক্লিন সিটি” হিসেবে গড়ে তুলতে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং সরকারের উন্নয়ন মিশন ও ভিশন বাস্তবায়নে একযোগে কাজ করার আহ্বান জানান।

সভায় অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীবৃন্দ ও সিটি কর্পোরেশনের প্রশাসকের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি একটি সমন্বিত টিম গঠন করে গাজীপুরকে একটি আধুনিক, পরিকল্পিত ও নান্দনিক শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি জনসেবার মান বৃদ্ধি এবং নগর ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনতে নিরলসভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ

error: Content is protected !!

গাসিক প্রশাসকের নতুন কর্মপরিকল্পনা: সড়কে শৃঙ্খলা ফেরাতে ২-চাকার জন্য পৃথক লেন করার উদ্যোগ

আপডেট সময় ০৬:৫৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬