ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের যাত্রাপথে মহানগর বিএনপির সভাপতি শওকত সরকারের নেতৃত্বে জনতার উষ্ণ অভ্যর্থনা Logo কালিয়াকৈর ফুলবাড়িয়ায় বিএনপির উদ্যোগে বর্ষবরণ ও মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo বর্ণাঢ্য শোভাযাত্রায় গাজীপুরে পহেলা বৈশাখ উদযাপন Logo আনন্দ-উচ্ছ্বাসে, ঐতিহ্যের ছোঁয়ায় গাজীপুর জেলা পরিষদের বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন Logo গাজীপুরে পেশকার জোবায়েরের ঘুষ বাণিজ্য, মামলায় দুই পক্ষ থেকেই অর্থ নেওয়া, বিচার প্রক্রিয়া প্রভাবিতের চেষ্টা Logo গাজীপুরে চৈত্র সংক্রান্তি ও বৈশাখী মেলা ১৪৩৩-এর উদ্বোধন Logo গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা Logo গাজীপুরে বিশিষ্ট ব্যবসায়ী ফাকরুল ইসলামকে ঘিরে অপপ্রচার: তীব্র প্রতিবাদ ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি Logo গাজীপুর ক্লাব লিঃ-এর পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা Logo উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও জুলাই যোদ্ধাদের মাঝে অনুদান বিতরণ করেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ইশরাক সিদ্দিকী

গাজীপুরের উন্নয়নই লক্ষ্য, অবৈধ তদবিরে ‘না’—নবাগত ডিসি নূরুল করিম ভূঁইয়া

“গাজীপুরের উন্নয়ন ও অগ্রগতি সাধন করাই আমার মূল লক্ষ্য। আমি কাজের মাধ্যমে মানুষের ভালোবাসা পেতে চাই। মানুষ তার কর্মের মাধ্যমেই বেঁচে থাকে। আমি গাজীপুরবাসীর সেবা করতে এসেছি।” —এভাবেই নিজের কর্মপরিকল্পনার কথা তুলে ধরলেন গাজীপুরের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মো. নূরুল করিম ভূঁইয়া। বুধবার (২৫ মার্চ) বিকেলে জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সোহেল রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন ও এডিসি (জেনারেল) মোঃ শাহরিয়ার নাজিরসহ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।

সভায় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে ডিসি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে গাজীপুরে পাঠিয়েছেন মানুষের সেবার জন্য। আমি নিজে থেকে এখানে আসিনি। যেহেতু কোনো তদবির করে আসিনি, তাই কেউ দয়া করে আমার কাছে অবৈধ তদবির বা অযাচিত দেন-দরবার করবেন না।”

তিনি আরও বলেন, “যেকোনো কাজ শুরুর আগে আমাদের তিনটি বিষয় অবশ্যই বিবেচনায় নিতে হবে—প্রথমত, কাজটি সামাজিকভাবে গ্রহণযোগ্য কি না; দ্বিতীয়ত, তা অর্থনৈতিকভাবে ক্ষতির কারণ হবে কি না; এবং তৃতীয়ত, পরিবেশের ওপর এর কোনো বিরূপ প্রভাব পড়বে কি না।”

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসির আহমেদ, মাজহারুল ইসলাম মাসুম, মোস্তাফিজুর রহমান টিটু, মো. মুজিবুর রহমান, সাবেক সিনিয়র সহসভাপতি দেলোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি রেজাউল বারী বাবুল ও সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ প্রমুখ।

মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার উন্নয়ন কার্যক্রম, জনসেবা, তথ্যপ্রবাহের স্বচ্ছতা এবং মাঠপর্যায়ের নানা সমস্যা তুলে ধরে গঠনমূলক পরামর্শ দেন। তারা প্রশাসনের সঙ্গে ইতিবাচক সমন্বয়ের মাধ্যমে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। নবাগত ডিসি সেগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের যাত্রাপথে মহানগর বিএনপির সভাপতি শওকত সরকারের নেতৃত্বে জনতার উষ্ণ অভ্যর্থনা

গাজীপুরের উন্নয়নই লক্ষ্য, অবৈধ তদবিরে ‘না’—নবাগত ডিসি নূরুল করিম ভূঁইয়া

আপডেট সময় ০২:০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬