ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী

সশস্ত্র প্রতিরোধ দিবসে গাজীপুরে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

সশস্ত্র প্রতিরোধ দিবস উপলক্ষে গাজীপুরে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ এবং বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে বীর শহীদ মনু মিয়া (মনু খলিফা) ও বীর শহীদ নিয়ামত আলীর কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহরিয়ার নজিরসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এস. কে জবীউল্ল্যাহ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শহীদ পরিবারের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।

বক্তারা বলেন, মহান স্বাধীনতা সংগ্রামে বীর শহীদদের আত্মত্যাগ জাতির জন্য চিরস্মরণীয়। তাঁদের এই ত্যাগের মধ্য দিয়েই অর্জিত হয়েছে স্বাধীনতা, যার মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ

error: Content is protected !!

সশস্ত্র প্রতিরোধ দিবসে গাজীপুরে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

আপডেট সময় ১০:১৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬