ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ফুটপাত দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি রনির

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে গাজীপুরের টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাসস্ট্যান্ড এলাকা পরিদর্শন করেছেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। এ সময় ফুটপাত দখল করে দোকান বসানো ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে তিনি টঙ্গীর স্টেশন রোড, চেরাগআলী, বোর্ড বাজার ও কলেজগেট বাসস্ট্যান্ডসহ আশপাশের এলাকা ঘুরে দেখেন। পরিদর্শনকালে ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় সড়ক ও ফুটপাত দখল করে অস্থায়ী দোকান বসিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। জানানো হয়, নির্দেশনা অমান্য করে পুনরায় ফুটপাত দখল করা হলে উচ্ছেদ অভিযান পরিচালনা করে এসব অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হবে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়বে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অপরাধ দমনে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিরাও সমন্বিতভাবে কাজ করছেন। ঘরমুখো যাত্রীরা যাতে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি ব্যবসায়ীদের ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান না বসানোর আহ্বান জানান এবং বলেন, কেউ যদি এসব দোকান বসিয়ে চাঁদাবাজি করে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনকালে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, গাজীপুর মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারহাজ বিন প্রবাল, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ফুটপাত দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি রনির

আপডেট সময় ০৪:৫২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬