ঢাকা ১১:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে শিশুর সুরক্ষায় হাম-রুবেলা ক্যাম্পেইন ২০ এপ্রিল, টিকার আওতায় ৩ লাখ ৮১ হাজার শিশু Logo শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত কালিয়াকৈরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন Logo গাজীপুরে ভাওয়াল রিসোর্টে টাস্কফোর্সের অভিযান মাদক, বিদেশি মদসহ গ্রেফতার ৬ Logo প্রশাসক শওকত হোসেনের নির্দেশনায় প্রকৌশলী সুদীপ বসাকের তত্ত্বাবধানে সড়কজুড়ে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম Logo ধানমন্ডির বিলাসবহুল ‘বায়তুল হুদা টাওয়ার’ দখল নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ Logo গাজীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের যাত্রাপথে মহানগর বিএনপির সভাপতি শওকত সরকারের নেতৃত্বে জনতার উষ্ণ অভ্যর্থনা Logo কালিয়াকৈর ফুলবাড়িয়ায় বিএনপির উদ্যোগে বর্ষবরণ ও মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo বর্ণাঢ্য শোভাযাত্রায় গাজীপুরে পহেলা বৈশাখ উদযাপন Logo আনন্দ-উচ্ছ্বাসে, ঐতিহ্যের ছোঁয়ায় গাজীপুর জেলা পরিষদের বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন Logo গাজীপুরে পেশকার জোবায়েরের ঘুষ বাণিজ্য, মামলায় দুই পক্ষ থেকেই অর্থ নেওয়া, বিচার প্রক্রিয়া প্রভাবিতের চেষ্টা

গাসিক প্রশাসক সড়ক ও ড্রেনের কাজের উদ্বোধন শেষে প্রতিমন্ত্রীর সঙ্গে নগর উন্নয়ন নিয়ে আলোচনা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:২৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার বাসন থানার ছয়টি ওয়ার্ডে মোট পাঁচটি সড়ক ও দুটি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন। এতে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের সড়ক ও পানি নিষ্কাশন সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনকালে প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার জানান, নগরবাসীর জীবনমান উন্নয়ন এবং অবকাঠামোগত সুবিধা বাড়াতে সিটি করপোরেশন ধারাবাহিকভাবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি বলেন, উদ্বোধন করা প্রতিটি প্রকল্প আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

উদ্বোধন শেষে বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে গাজীপুরের ‘এক টুকরো জাপান’ খ্যাত সড়ক পরিদর্শন করেন প্রশাসক। এসময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে স্বাগত জানান গাজীপুর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) সুদীপ বসাক।

এ সময় সড়কের দুই পাশে ফুটে থাকা রঙিন ফুলের সৌন্দর্য উপভোগ করেন তারা। পাশাপাশি রাস্তার পাশে লাগানো ফুলগাছগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। ভবিষ্যতে পুরো সড়কজুড়ে একইভাবে ফুলগাছ রোপণ করে সড়কটির সৌন্দর্য আরও বৃদ্ধি করার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হয়। পরিদর্শনকালে রাজেন্দ্রপুর এলাকায় রাস্তার পাশে ফেলে রাখা ময়লা-আবর্জনা দ্রুত অপসারণ এবং শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়।

সন্ধ্যায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্যের সঙ্গে গাজীপুর সার্কিট হাউজে ইফতার মাহফিলে অংশ নেন সিটি করপোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার। ইফতার শেষে সিটি করপোরেশন এবং রোডস অ্যান্ড হাইওয়ে বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে শিশুর সুরক্ষায় হাম-রুবেলা ক্যাম্পেইন ২০ এপ্রিল, টিকার আওতায় ৩ লাখ ৮১ হাজার শিশু

গাসিক প্রশাসক সড়ক ও ড্রেনের কাজের উদ্বোধন শেষে প্রতিমন্ত্রীর সঙ্গে নগর উন্নয়ন নিয়ে আলোচনা

আপডেট সময় ০৫:২৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬