ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন

গাজীপুর সিটির অর্থায়নে ইজতেমা ময়দানে স্টিল স্ট্রাকচার শেড উদ্বোধন

  • বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় ০৬:০০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে বিদেশি মেহমানদের থাকার সুবিধার্থে নতুন একটি স্টিল স্ট্রাকচার শেড উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের অর্থায়নে নির্মিত এ শেডটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা বিভাগের কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার যৌথভাবে শেডটির উদ্বোধন করেন।

এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মুহাম্মদ সোহেল হাসান, স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) আহাম্মদ হোসেন ভূঁইয়া, সচিব মো. আমিন আল পারভেজ, প্রকৌশলী (যান্ত্রিক) সুদীপ বসাক, টঙ্গী জোনের নির্বাহী প্রকৌশলী মাইদুল ইসলাম এবং উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) আমজাদ হোসেনসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজক সংগঠন শূরায়ে নেজামের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ হাবিবুল্লাহ রায়হান বলেন, বিদেশি মুসল্লিদের স্থান সংকুলান ও নিরাপদ আবাসনের বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন এই স্টিল স্ট্রাকচার শেড নির্মাণ করা হয়েছে। বিশেষ করে আরব দেশ থেকে আগত মুসল্লিদের জন্য এ ধরনের শেড নির্মাণ করা হচ্ছে। তিনি আরও জানান, ভবিষ্যতে বিদেশি মেহমানদের জন্য ইজতেমা ময়দানে আরও কয়েকটি শেড নির্মাণের পরিকল্পনা রয়েছে।

বিশ্ব ইজতেমা উপলক্ষে দেশ-বিদেশ থেকে আগত লাখো মুসল্লির জন্য অবকাঠামোগত সুবিধা বাড়াতে গাজীপুর সিটি কর্পোরেশন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

error: Content is protected !!

গাজীপুর সিটির অর্থায়নে ইজতেমা ময়দানে স্টিল স্ট্রাকচার শেড উদ্বোধন

আপডেট সময় ০৬:০০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬