ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী

গাজীপুরে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান: কোনাবাড়ি বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা

  • নূরে আলম
  • আপডেট সময় ১১:১৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ২১০ বার পড়া হয়েছে

পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন, গাজীপুর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে কোনাবাড়ি বাজারে অভিযান পরিচালনা করেছে।
অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে ৪টি প্রতিষ্ঠানকে মোট ১৫,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন মোঃ সালেহুর রহমান, সহকারী কমিশনার, গাজীপুর এবং আফসানা পারভীন, সহকারী পরিচালক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গাজীপুর।
অভিযানকালে দেখা যায়, কিছু ব্যবসায়ী দোকানে মূল্য তালিকা টানাননি এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করছেন। ফলে সাধারণ ক্রেতারা অতিরিক্ত দামে পণ্য কিনতে বাধ্য হচ্ছেন এবং বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
অভিযান শেষে কর্মকর্তারা জানান, রমজান মাসে ভোক্তারা যেন সঠিক মূল্য ও ভেজালমুক্ত পণ্য ক্রয় করতে পারেন, সে লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায়ের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসনের এ তৎপরতা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ

error: Content is protected !!

গাজীপুরে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান: কোনাবাড়ি বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা

আপডেট সময় ১১:১৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬