ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতায় কঠোর অবস্থানে গাজীপুর সিটি করপোরেশন Logo হরিজন সম্প্রদায়ের মা-হারা এতিম কনের বিয়েতে গাজীপুর ডিসি, মানবিকতায় মুগ্ধ এলাকাবাসী Logo গাজীপুরে জীবনের নিরাপত্তা চেয়ে জুলাই যোদ্ধার সংবাদ সম্মেলন Logo বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি গাজীপুর ইউনিট কমিটি গঠন সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সেলিম Logo গাজীপুর সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের প্রকল্পের উন্নয়ন সংক্রান্ত সমন্বয় সভা, প্রশাসকের কঠোর নির্দেশনা Logo গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রশাসক শওকত হোসেন সরকার Logo গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন Logo গাজীপুরে শিশুর সুরক্ষায় হাম-রুবেলা ক্যাম্পেইন ২০ এপ্রিল, টিকার আওতায় ৩ লাখ ৮১ হাজার শিশু Logo শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত কালিয়াকৈরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন Logo গাজীপুরে ভাওয়াল রিসোর্টে টাস্কফোর্সের অভিযান মাদক, বিদেশি মদসহ গ্রেফতার ৬

জিসিসি প্রশাসকের দায়িত্বের প্রথম দিনেই উন্নয়ন, যানজট নিরসন ও ‘গ্রিন-অ্যান্ড-ক্লিন’ নগর গড়ার অঙ্গীকার

  • বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় ০৮:২৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম কার্যদিবসেই নগরীর উন্নয়নে ১৮০ দিনের (৬ মাস) পরিকল্পনা ঘোষণা করেছেন শওকত হোসেন সরকার। গতকাল বুধবার সকালে নগর ভবনে দায়িত্ব গ্রহণের পর কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সামনে তিনি এই কর্মপরিকল্পনা তুলে ধরেন।

বুধবার সকাল নয়টায় নগর ভবনে পৌঁছে তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নগর ভবনের সামনে একটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার সচিবের সাথে ভার্চুয়াল সভা এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

প্রশাসক জানান, নগরবাসীর যানজটের দুর্ভোগ কমাতে আগামী ছয় মাসের মধ্যে জয়দেবপুর রেলক্রসিংয়ের ওপর একটি ফ্লাইওভারের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে। এছাড়া ঢাকার সাভার ও আশুলিয়ার সঙ্গে যোগাযোগ সহজতর করতে কাশিমপুর এলাকায় দুটি সেতুর নির্মাণ কাজ শুরু করার প্রতিশ্রুতি দেন তিনি। ঢাকার সাথে সংযোগকারী বিকল্প সড়কগুলোরও উন্নয়ন করা হবে বলে তিনি জানান।

নগরীর পরিবেশ রক্ষায় প্রশাসক প্রধানত দুটি বড় পদক্ষেপের কথা উল্লেখ করেন। এর মধ্যে একটি খাল খনন। মহানগরীর অভ্যন্তর দিয়ে প্রবাহিত ১৯টি খাল জরুরি ভিত্তিতে খনন করা হবে। এর ফলে জলাবদ্ধতা কমবে এবং মশার উপদ্রব থেকে নগরবাসী রক্ষা পাবে। অপরটি হলো গাজীপুরকে গ্রিন ও ক্লিন সিটি গড়ে তোলা। তিনি বলেন প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গাজীপুরকে একটি সবুজ ও পরিচ্ছন্ন নগরীতে রূপান্তর করতে ফুটপাথ অবৈধ দখলমুক্ত করা, নগরীর ব্যর্জ্য ব্যবস্থাপনা, ডিশ লাইন অপসারন, সড়ক বাতির ব্যবস্থা করার ঘোষণা করেন।

সামাজিক শৃঙ্খলা রক্ষায় সন্ত্রাস, চাঁদাবাজ এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান শওকত হোসেন সরকার। পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে তিনি মহানগরীর ৫৭টি ওয়ার্ড একটি করে খেলার মাঠ এবং একটি শিশু পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন। সুস্থ ধারার শিল্প ও সাংস্কৃতিক কার্যক্রমকেও বেগবান করার আশ্বাস দেন তিনি।

সিটি কর্পোরেশনকে শতভাগ দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করার অঙ্গীকার করে তিনি বলেন, নাগরিক সেবা সহজলভ্য করতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সমন্বয় করে কাজ করা হবে। এসময় তিনি বলেন, জনকল্যাণমুখী প্রশাসন গড়তে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: সোহেল হাসানসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতায় কঠোর অবস্থানে গাজীপুর সিটি করপোরেশন

জিসিসি প্রশাসকের দায়িত্বের প্রথম দিনেই উন্নয়ন, যানজট নিরসন ও ‘গ্রিন-অ্যান্ড-ক্লিন’ নগর গড়ার অঙ্গীকার

আপডেট সময় ০৮:২৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬