ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন Logo গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক সড়ক উদ্বোধন করেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল  হাসপাতালে এমপি রনির উদ্যোগে ইফতার বিতরণ, রোগীদের পাশে সহধর্মিণী তাপসী

  • মোঃ রাকিব হোসেন
  • আপডেট সময় ০৬:২৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

পবিত্র মাহে রমজান উপলক্ষে গাজীপুরে ব্যতিক্রমী ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল করিম রনির পক্ষ থেকে সোমবার (২৩ ফেব্রুয়ারি) শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এ ইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে উপস্থিত থেকে এমপি রনির সহধর্মিণী তাপসী তন্ময় চৌধুরী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের খোঁজখবর নেন। তিনি চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং সবার হাতে ইফতার সামগ্রী তুলে দেন।

হাসপাতাল সূত্র জানায়, এ আয়োজনে রোগী, স্বজন ও চিকিৎসাকর্মীদের অংশগ্রহণে এক মানবিক পরিবেশের সৃষ্টি হয়। অনেক রোগীর স্বজন এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, হাসপাতালে অবস্থানকালে ইফতার পাওয়া তাদের জন্য স্বস্তিদায়ক হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রমজানজুড়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকার লক্ষ্যেই এ ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান”

error: Content is protected !!

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল  হাসপাতালে এমপি রনির উদ্যোগে ইফতার বিতরণ, রোগীদের পাশে সহধর্মিণী তাপসী

আপডেট সময় ০৬:২৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬