ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন Logo গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক সড়ক উদ্বোধন করেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

ফুলেল শুভেচ্ছায় বরণ, গাজীপুর সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেন সরকার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪৩:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ২২৬ বার পড়া হয়েছে

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 82?

গাজীপুর সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেন সরকারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেছেন গাজীপুর সিটি করপোরেশন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রশাসকের নিজ বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় সিটি করপোরেশনের সচিব (উপ-সচিব) মো. আমিন আল পারভেজ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৮) মোঃ মনোয়ার হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম হারুনুর রশীদ, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা এস.এম গোলাম কিবরিয়া, নির্বাহী প্রকৌশলী লেহাজ উদ্দিন, আশরাফ হোসেন, শামসুর রহমান, টঙ্গী অঞ্চল-১-এর নির্বাহী প্রকৌশলী মো. মাইদুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো. আমজাদ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাতে প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে নাগরিক সেবা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য। চলমান উন্নয়ন প্রকল্প দ্রুত শেষ করা, অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করা এবং জনসেবার মান বাড়াতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। নতুন প্রশাসকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

রবিবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে শওকত হোসেন সরকারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।

রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে শওকত হোসেন সরকারের। ২০০৩ সাল থেকে সিটি করপোরেশন গঠনের আগ পর্যন্ত তিনি কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি গাজীপুর মহানগর বিএনপির সভাপতি।

দলীয় সূত্রের দাবি, মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা ও নগরবাসীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ থাকায় তাকে প্রশাসক হিসেবে বেছে নেওয়া হয়েছে। তাদের প্রত্যাশা—নগরীর অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, যানজট নিরসন ও প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় দৃশ্যমান পরিবর্তন আসবে।

দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় শওকত হোসেন সরকার বলেন, “এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি বড় দায়িত্বও। নাগরিকদের প্রত্যাশা পূরণে সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। উন্নয়নকাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। গাজীপুরকে আরও পরিচ্ছন্ন, বাসযোগ্য ও নাগরিকবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান”

error: Content is protected !!

ফুলেল শুভেচ্ছায় বরণ, গাজীপুর সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেন সরকার

আপডেট সময় ০৫:৪৩:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬