ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন

আসন্ন পবিত্র মাহে রমজানকে ঘিরে গাজীপুর জেলা প্রশাসনের সমন্বয় সভা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৩০:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

আসন্ন পবিত্র মাহে রমজানকে ঘিরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং বাজার ব্যবস্থাপনায় কঠোর নজরদারির ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন গাজীপুর। এ লক্ষ্যে রোববার (১৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতিমূলক সমন্বয় সভা।

সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আলম হোসেন। ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহরিয়ার নজির, সহকারী পুলিশ কমিশনার (সদর জোন) মোঃ দ্বীন-ই-আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং ব্যবসায়ী সংগঠনের নেতারা অংশ নেন।

জেলা প্রশাসক বলেন, রমজান মাসে কোনোভাবেই কৃত্রিম সংকট, মজুতদারি কিংবা অযৌক্তিক মূল্যবৃদ্ধি সহ্য করা হবে না। প্রতিদিন বাজার মনিটরিং, মোবাইল কোর্ট পরিচালনা এবং পাইকারি ও খুচরা পর্যায়ে সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রয়োজনে বিশেষ টাস্কফোর্স গঠন করে গুরুত্বপূর্ণ বাজারগুলোতে নিয়মিত অভিযান চালানো হবে। পাশাপাশি ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় অভিযোগ গ্রহণ ও দ্রুত ব্যবস্থা গ্রহণের ব্যবস্থাও জোরদার করা হচ্ছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাসে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে গাজীপুর জেলাজুড়ে সমন্বিতভাবে নজরদারি অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

error: Content is protected !!

আসন্ন পবিত্র মাহে রমজানকে ঘিরে গাজীপুর জেলা প্রশাসনের সমন্বয় সভা

আপডেট সময় ০২:৩০:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬