ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে দালাল সন্দেহে আটক, ১৫ দিনের কারাদণ্ড Logo গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির Logo গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন, প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে নতুন উদ্যোগ Logo গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতা আলী নাসের, পুলিশের ধাওয়ায় পণ্ড Logo শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে শিল্প ধ্বংসের চেষ্টা বরদাশত করা হবে না: জয়নাল আবেদীন রিজভী Logo কাশিমপুর ভূমি অফিসে টাকা ছাড়া মেলে না খারিজ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা, মূলহোতা উপ-সহকারী নায়েব হাজেরা Logo গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা ঠেকাতে মাঠে প্রশাসক শওকত হোসেন সরকার Logo মুন্সিপাড়ার নাগরিক দুর্ভোগ লাঘবে উন্নয়ন পরিকল্পনা, প্রতিশ্রুতি দিলেন গাসিক প্রশাসক শওকত হোসেন Logo মির্জাপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo মাদকের বিরুদ্ধে ২৫ কিলোমিটার ম্যারাথন, যুবসমাজকে খেলাধুলায় ফেরানোর আহ্বান এমপি রফিকুল ইসলাম বাচ্চু

জয়দেবপুর রেলওয়ে জংশনে নিরাপত্তায় নতুন দিগন্ত RNB এসআই আশরাফুজ্জামান লস্করের নেতৃত্বে চাঁদাবাজি ও বিশৃঙ্খলা কমে যাত্রীদের স্বস্তি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫৮:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে

নুরে আলমঃ
জয়দেবপুর রেলওয়ে জংশন, গাজীপুর—দেশের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ রেল স্টেশন। প্রতিদিন দেশের প্রায় ৬৫টি জেলার যাত্রীদের যাতায়াত এই জংশনের মাধ্যমে হয়ে থাকে। দীর্ঘদিন ধরে স্টেশন এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, হকারদের হয়রানি ও নানাবিধ বিশৃঙ্খলার অভিযোগ থাকলেও সম্প্রতি নিরাপত্তা ব্যবস্থায় এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন।
RNB (রেলওয়ে নিরাপত্তা বাহিনী) জয়দেবপুরের ইনচার্জ, এসআই আশরাফুজ্জামান লস্কর দায়িত্ব গ্রহণের পর স্টেশনের নিরাপত্তা জোরদার করা হয়। নিয়মিত টহল, তাৎক্ষণিক অভিযান ও গোয়েন্দা নজরদারির ফলে স্টেশন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান
দায়িত্ব নেয়ার পর থেকেই এসআই আশরাফুজ্জামান লস্করের নেতৃত্বে চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়। বিশেষ করে ছোটখাটো হকার ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায়ের প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সঙ্গে যাত্রীদের চলাচলে শৃঙ্খলা ফিরে এসেছে।
যাত্রীদের জান-মালের নিরাপত্তাই মূল অগ্রাধিকার
এ বিষয়ে RNB ইনচার্জ এসআই আশরাফুজ্জামান লস্কর বলেন— “রেলওয়ে নিরাপত্তা বাহিনীর প্রধান দায়িত্ব হলো যাত্রীদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা। জয়দেবপুর রেলওয়ে জংশন দিয়ে দেশের ৬৫টি জেলার মানুষ যাতায়াত করে। মাদক, ছিনতাই ও চাঁদাবাজি রোধে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।”
মাদক ও ছিনতাই রোধে নিয়মিত অভিযান
স্টেশন চত্বর ও আশপাশের এলাকায় মাদক কারবার ও ছিনতাই রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। প্ল্যাটফর্ম, ট্রেনের ভেতর ও প্রবেশপথগুলোতে নজরদারি জোরদার করায় অপরাধীরা আগের মতো সক্রিয় হতে পারছে না।

যাত্রী ও স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী, বর্তমানে জয়দেবপুর রেলওয়ে জংশনে আগের তুলনায় পরিবেশ অনেক বেশি নিরাপদ ও সুশৃঙ্খল। তারা এই কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে দালাল সন্দেহে আটক, ১৫ দিনের কারাদণ্ড

error: Content is protected !!

জয়দেবপুর রেলওয়ে জংশনে নিরাপত্তায় নতুন দিগন্ত RNB এসআই আশরাফুজ্জামান লস্করের নেতৃত্বে চাঁদাবাজি ও বিশৃঙ্খলা কমে যাত্রীদের স্বস্তি

আপডেট সময় ০৬:৫৮:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬