ঢাকা ১২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ধানমন্ডির বিলাসবহুল ‘বায়তুল হুদা টাওয়ার’ দখল নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ Logo গাজীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের যাত্রাপথে মহানগর বিএনপির সভাপতি শওকত সরকারের নেতৃত্বে জনতার উষ্ণ অভ্যর্থনা Logo কালিয়াকৈর ফুলবাড়িয়ায় বিএনপির উদ্যোগে বর্ষবরণ ও মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo বর্ণাঢ্য শোভাযাত্রায় গাজীপুরে পহেলা বৈশাখ উদযাপন Logo আনন্দ-উচ্ছ্বাসে, ঐতিহ্যের ছোঁয়ায় গাজীপুর জেলা পরিষদের বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন Logo গাজীপুরে পেশকার জোবায়েরের ঘুষ বাণিজ্য, মামলায় দুই পক্ষ থেকেই অর্থ নেওয়া, বিচার প্রক্রিয়া প্রভাবিতের চেষ্টা Logo গাজীপুরে চৈত্র সংক্রান্তি ও বৈশাখী মেলা ১৪৩৩-এর উদ্বোধন Logo গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা Logo গাজীপুরে বিশিষ্ট ব্যবসায়ী ফাকরুল ইসলামকে ঘিরে অপপ্রচার: তীব্র প্রতিবাদ ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি Logo গাজীপুর ক্লাব লিঃ-এর পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা

গাজীপুরে ৯৩৫ কেন্দ্রের মধ্যে ৪৪০টি ঝুঁকিপূর্ণ, ভোটের দিন ঘিরে সর্বোচ্চ সতর্কতা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৯৮ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর জেলাজুড়ে ভোটকেন্দ্র নিরাপত্তা নিয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে প্রশাসন। জেলার পাঁচটি সংসদীয় আসনে স্থাপিত মোট ৯৩৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৪০টিকেই গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

গাজীপুর জেলা পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে গাজীপুর মহানগর এলাকায় রয়েছে ২২৭টি এবং জেলা অংশে রয়েছে ২১৩টি কেন্দ্র। সম্ভাব্য সহিংসতা, অনিয়ম ও কেন্দ্র দখলের আশঙ্কা থেকেই এসব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে গাজীপুরের ভোটকেন্দ্রগুলোকে ‘গুরুত্বপূর্ণ’ ও ‘সাধারণ’—এই দুই শ্রেণিতে ভাগ করা হয়েছে। পাঁচটি সংসদীয় আসনের মধ্যে মহানগর এলাকায় পড়েছে ৪০০টি ভোটকেন্দ্র।

উপজেলা ভিত্তিক হিসাবে সদর উপজেলায় ৪৭টি কেন্দ্রের মধ্যে ৪৪টি কেন্দ্র গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। কালিয়াকৈর উপজেলায় ১২৮টির মধ্যে ৯১টি, শ্রীপুরে ১৪৮টির মধ্যে ৯৭টি, কাপাসিয়ায় ১২২টির মধ্যে ৪৬টি এবং কালীগঞ্জ উপজেলায় ৯০টির মধ্যে ৩৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে।

এদিকে গাজীপুর মহানগর এলাকায় থাকা তিনটি সংসদীয় আসনের আওতায় মোট ২২৭টি ভোটকেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার সাংবাদিকদের বলেন, “প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা স্থাপন করা হবে। ভোটকেন্দ্র দখল বা অনিয়ম রোধে পুলিশ ও আনসার ভিডিপি সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও র‍্যাব সদস্যরা সার্বক্ষণিক টহলে থাকবে। পুলিশ সদস্যরা বডি ওয়ার্ন ক্যামেরার মাধ্যমে দায়িত্ব পালন করবেন।”

তিনি আরও জানান, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধানমন্ডির বিলাসবহুল ‘বায়তুল হুদা টাওয়ার’ দখল নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ

গাজীপুরে ৯৩৫ কেন্দ্রের মধ্যে ৪৪০টি ঝুঁকিপূর্ণ, ভোটের দিন ঘিরে সর্বোচ্চ সতর্কতা

আপডেট সময় ০৬:১৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬