ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন

ভোটাধিকার কেড়ে নিতে চাইলে প্রতিরোধের আহ্বান ডা. শফিকুর রহমানের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ২২৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ভোট মানুষের সাংবিধানিক অধিকার। এই অধিকার কেউ কেড়ে নিতে চাইলে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, ‘আমার ভোট আমি দেব—এই অধিকার আর কাউকে কেড়ে নিতে দেওয়া হবে না।’

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশে পারিবারিক, দলীয় কিংবা গোষ্ঠীগত শাসনের রাজনীতি আর চলতে পারে না। ‘রাজার ছেলে রাজা’—এই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে জামায়াত আমীর বলেন, দীর্ঘদিন ধরে ব্যাংক খাত, শেয়ারবাজার ও রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের মাধ্যমে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। এর মধ্য দিয়েই দেশে ফ্যাসিবাদের উত্থান ঘটেছে বলে তিনি দাবি করেন। তাঁর ভাষ্য, এই বাস্তবতা আর দেখতে চায় না দেশের মানুষ।

নারী ও শ্রমিক অধিকার প্রসঙ্গে তিনি বলেন, শিল্প এলাকাগুলোকে শ্রমিকবান্ধব পরিবেশে গড়ে তোলা হবে। নারীদের ক্ষেত্রে বেতনবৈষম্য থাকবে না। সন্তান ছোট থাকাকালে মায়েদের জন্য দৈনিক পাঁচ ঘণ্টা কাজের সুযোগ নিশ্চিত করা হবে। পাশাপাশি কর্মস্থলে ডে-কেয়ার ব্যবস্থা বাধ্যতামূলক করার কথাও বলেন তিনি।

রাষ্ট্র পরিচালনায় যোগ্যতাই হবে একমাত্র মানদণ্ড—এ কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, জাত, ধর্ম বা বর্ণ নয়; দেশপ্রেম ও যোগ্যতার ভিত্তিতেই রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হবে।

বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, দীর্ঘদিন সবাই নিপীড়নের শিকার হলেও সাম্প্রতিক সময়ে কেউ কেউ আবার সেই নিপীড়িতদের ওপরই আঘাত হানছে। দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে ঋণখেলাপিদের মনোনয়ন বাতিলের সাহস দেখাতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

ভোট কারচুপির বিষয়ে সতর্ক করে জামায়াত আমীর বলেন, ভোটের অধিকার হরণ করার যেকোনো চেষ্টা প্রতিহত করতে হবে। যুবসমাজ অন্যায় ও ফ্যাসিবাদ মেনে নেবে না বলেও তিনি মন্তব্য করেন।

জনসভায় গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম, গাজীপুর জেলা জামায়াতের আমীর মো. জাহাঙ্গীর আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সভা শেষে ১১ দলীয় জোটের প্রার্থীদের মধ্যে প্রতীক বিতরণ করা হয়। গাজীপুরের বিভিন্ন আসন এবং নরসিংদীর একটি আসনের প্রার্থীদের হাতে দাড়িপাল্লা, শাপলা কলি ও রিকশা প্রতীক তুলে দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

error: Content is protected !!

ভোটাধিকার কেড়ে নিতে চাইলে প্রতিরোধের আহ্বান ডা. শফিকুর রহমানের

আপডেট সময় ০৬:১৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬