ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন

নির্বাচন ও গণভোট সামনে রেখে গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:২২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৪২ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গাজীপুর জেলা পরিদর্শন করেছেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানরা। সফরকালে তারা আসন্ন নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষায় আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়, পেশাদারত্ব ও নিরপেক্ষতার ওপর গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান গাজীপুরের বিভিন্ন নির্বাচনি ও নিরাপত্তা সংশ্লিষ্ট কার্যক্রম পরিদর্শন করেন।

সফরকালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর সম্মেলন কক্ষে তিন বাহিনী প্রধান ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, ঢাকা বিভাগের গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।

মতবিনিময় সভায় নির্বাচন ও গণভোটকে ঘিরে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা, বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ সততা ও নিরপেক্ষতা বজায় রাখার বিষয়ে আলোচনা হয়। তিন বাহিনী প্রধান নির্বাচনি দায়িত্বে নিয়োজিত সদস্যদের পেশাদার আচরণ, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব মনোভাব বজায় রাখার ওপর বিশেষভাবে গুরুত্ব দেন।

এছাড়া ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন সশস্ত্র বাহিনীর সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন তারা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন ও মতবিনিময়কালে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধতন কর্মকর্তাদের পাশাপাশি অসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

error: Content is protected !!

নির্বাচন ও গণভোট সামনে রেখে গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়

আপডেট সময় ০৫:২২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬